জিবরানের আকাশ মেরি হাস্কেল

কাহলিল জিবরানের মৃত্যুর পর মেরি হাস্কেল লিখেছিলেন নিজের ডায়েরিতে—

“আজ থেকে আমি আর কেবল মেরি নই। আজ থেকে আমি সেই নারী, যার বুকের ভেতরে এক মৃত মানুষ বেঁচে থাকবে চিরকাল।”

ভালোবাসা যদি ভালোবাসার মতোই হয়,তবে তা আকাশ হয়।ভালোবাসা কখনও মানুষকে সীমাবদ্ধ করেনা বরং আরও বিস্তৃত করে।
মেরি হাস্কেল কাহলিলের আকাশ হয়েছিলেন।

মদ্যপ পিতার উদাসীনতা,আর্থিক টানাপোড়েন,দুর্দুর্নীতির দায়ে বাবার কারাভোগ এসব নিয়েই কেটেছে জিবরানের শৈশব।আর্থিক উন্নতির আশায় মা তাদের চার ভাইবোনকে নিয়ে পাড়ি জমান আমেরিকায়।মাত্র আঠারো বছর বয়সে দেড়বছরের ব্যবধানে কাহলিল মাসহ তার তিন সহোদরকে হারান মারণব্যাধি যক্ষায়।

জিবরানের জীবনে মেরি হাসকেলের ভূমিকা ছিল অনন্য। শুধু জীবনে নয়, মৃত্যুর পরও তিনি জিবরানের কর্মের রক্ষক হয়ে ওঠেন।

তাদের প্রথম পরিচয় ঘটে ১৯০৪ সালে, বোস্টনে খলিল জিবরানের প্রথম শিল্পপ্রদর্শনীতে। পরিচয়ের সূত্র ছিলেন ফটোগ্রাফার ফ্রেডেরিক হোল্যান্ড ডে। তখন জিবরানের বয়স একুশ, আর মেরি হাসকেলের একত্রিশ। সেই আকস্মিক সাক্ষাৎ তাদের জীবনের গতিপথ বদলে দিয়েছিল।

পরবর্তী পঁচিশ বছর ধরে দু’জনের মধ্যে গড়ে ওঠে এক দীর্ঘস্থায়ী, জটিল অথচ গভীর সম্পর্ক।যা কখনো প্রেম, কখনো বন্ধুত্ব, কখনো সৃজনের সহযোগিতায় প্রসারিত হওয়া প্রান্তর। মেরির ভালোবাসা ও আস্থা জিবরানকে শুধু মানসিক শক্তিই দেয়নি, দিয়েছে তার শিল্পচর্চার জন্য ভরসাযোগ্য ভিত।

জিবরানের শিল্পীসত্তাকে বিকাশের জন্য মেরিই প্রথম হাত বাড়ান। তিনি জিবরানকে প্যারিসে পড়াশোনার সুযোগ করে দেন। সে সময় তিনি প্রতি মাসে ৭৫ ডলার ভাতা দিতেন।যা আজকের হিসেবে প্রায় দুই হাজার ডলারের সমান। এই সহায়তা জিবরানকে ইউরোপে শিল্পচর্চার সুযোগ করে দিয়েছিল, আর পরোক্ষভাবে জন্ম দিয়েছিল সেই সাহিত্যকীর্তির, যা আজ বিশ্বজোড়া আলো ছড়াচ্ছে।

কাহলিল জিবরান এক চিঠিতে মেরি হাসকেলকে লিখেছিলেন—

আমাদের মধ্যে দূরত্ব থাকা দরকার। কারণ দূরত্বই আমাদের আত্মাকে প্রসারিত করে, যেমন আকাশের দূরত্ব তারাদের আলাদা রাখে, অথচ একসাথে আকাশকে পূর্ণ করে।

মেরি হাস্কেল,জিবরানের আকশ হয়েছিলেন।তিনি তারার মতোই উজ্জ্বল হতে দিয়েছিলেন জিবরানকে।

জিবরানের জীবনের পরবর্তী পর্যায়ে মেরিই ছিলেন তার অটুট আশ্রয়। জিবরানের মৃত্যু পরেও তিনি তার রচনার পাণ্ডুলিপি সংরক্ষণ করেন, সম্পাদনা করেন এবং প্রকাশ করেন। এক অর্থে জিবরানের মৃত্যুর পর তার চিন্তা, দর্শন ও সাহিত্যকীর্তি বিশ্বে ছড়িয়ে পড়ার নেপথ্যে মেরি হাসকেলের অবদানই ছিল অন্যতম।

পুনশ্চ:কাহলিল জিবরানের নিজের করা পোর্ট্রেট-এ মেরি হাস্কেল এবং তিনি নিজে।

Similar Posts

  • উৎপল কুমার বসুর একটা লাইন আছে- আমার আত্মার চেয়ে সহজ চাতুর্যময় তোমার চলে যাবার ভঙ্গি।আমি সেই লাইনে মুখ থুবড়ে পড়ে থাকি। দেখি ভাদ্রের মেঘে মেঘে বিদ্যাপতির-এ ভরা বাদর, মাহ ভাদরশূন্য মন্দির মোর। আমি দেখি আমার টানা বারান্দায় আমি দাঁড়িয়ে। ভাস্কর চক্রবর্তী বলছেন- যে বিকেলে জ্বর আসে তুমি তার মত করে দাঁড়িয়েছো। সরে এলে কিছু, দেখি…

  • দুঃখের সাময়িক অনুপস্থিতি সুখ

    সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম ইউভাল নোয়া হারারির।তাকে প্রশ্ন করা হয়েছিলো যদি আপনি নিহিলিস্ট না হন,আপনি কি বিশ্বাস করেন জীবনের উদ্দেশ্য আছে? হারারি অনেক শব্দে যে উত্তর দিলেন তার মর্ম দাঁড়ায়-জীবনের মানে দুঃখকে বোঝা এবং তা থেকে মুক্ত হওয়া। তিনি আরও যা বলছিলেন তার অর্থ ,মানুষের প্রথম উপলব্ধি হওয়া উচিৎ দুঃখ অবশ্যম্ভাবী নয়,আপনি এ সম্পর্কে কিছু…

  • মানুষের সৌন্দর্য তার দেখবার দৃষ্টিতে

    মানুষের সৌন্দর্য বিষয়টা যতোটা না নির্ভর করে তার বাহ্যিক অবয়বের উপর তারচেয়ে বেশী নির্ভর করে যে দেখছে তার দেখবার ভঙ্গির ওপর।রবীন্দ্রনাথের বলা-অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা সেই ভঙ্গিমার কথাই বলে। মূলত কোনো মানুষের নিজস্ব কোনো নিখুঁত রূপ থাকে না,আমাদের দেখার ভঙ্গি ও মনস্তত্ত্বই তাকে অপরূপ করে তোলে। যখন আমরা কাউকে গভীরভাবে ভালোবাসি, তখন কেবল চর্মচক্ষু…

  • ভালোবাসা সে’তো ভালোবাসা

    হুমায়ূন আহমেদ সম্ভবত “নীল অপরাজিতা” বইটির কোনো এক জায়গায় বলেছিলেন- “ভালবাসা সম্পর্কে আমার একটা থিওরি আছে। আমার মনে হয়, প্রকৃতি প্রথমে একটি নকশা তৈরি করে। অপূর্ব ডিজাইনের সেই নকশা হয় জটিল এবং ভয়াবহ রকমের সুন্দর। তারপর প্রকৃতি সেই ডিজাইনকে কেটে দু’ভাগ করে। একটি ভাগ দেয় এক তরুণ বা পুরুষকে, অন্যটি কোন তরুণী বা নারীকে। ছেলেটি…

  • শব্দের গতি

    ঋতুপর্ণ ঘোষ একবার “কোলাহল” শব্দটা নিয়ে আক্ষেপ করে বলেছছিলেন শব্দটাকে আমরা এতো ভীতি দিয়ে মুড়ে দিয়েছি!বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যারা তাদের সহজ অর্থ হারিয়ে ,ভয়বোধক দ্যোতনার প্রতিফলন হয়ে গেছে। যেমন-ভিড়,একা,কোলাহল,নিঃসঙ্গতা,নিস্তব্ধতা,অন্ধকার এমন আরও বহু শব্দ! সক্রেটিস বলেছিলেন,ভাষার অপব্যবহার আত্মায় দানবের জন্ম দেয়।তিনি ব্যাকরণের শুদ্ধতা বা অশুদ্ধতা বোঝাননি। তিনি বলতে চেয়েছিলেন ভাষার সত্যকে অস্বীকার করে…

  • হেরে গিয়ে জিতে যাবার চেয়ে বড় জিতে যাওয়া হয়না

    এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হার হচ্ছে ভালোবাসার কাছে হেরে যাওয়া।কেউ আপনাকে এতোটা ভালোবাসছে যে ভালোবাসা আপনি তাকে কখনও বাসতে পারবেন না,এই হারের চেয়ে সুন্দর হার আর নেই। পৃথিবীর সমস্ত অভিধানে ‘হার’ শব্দটির অর্থ পরাজয় বা ব্যর্থতা হলেও কেবল প্রেমের অভিধানে এর অর্থ জিতে যাওয়া।এর অর্থ সাফল্য।একটু ভালোবাসার বদলে অঢেল ভালোবাসা ফিরে আসার মত বিজয়। ভালোবাসা…