অন্তরলীন-৫
যেখানে লেখোনি আমাকে, সেখানে ঘাস দূর্বায় ছেয়ে গেছে। সেখানে আমার শিরায় হিমেল বাতাস পৌষের রাত।
যেখানে লেখোনি আমাকে, সেখানে ঘাস দূর্বায় ছেয়ে গেছে। সেখানে আমার শিরায় হিমেল বাতাস পৌষের রাত।
আমার সারাদিন স্টেশনেতোমাকে দেখার অপেক্ষায়-নীচুস্বরে পাতা ঝরে যায়।
হৃদয় গাঢ় রোদে তোমার কথাই ভাবছিজলের অতল ছুঁয়ে বিরহে তাই থামছিএই দুপুরের তীব্রতাতে, আমার এসব অপেক্ষাতেতোমায় লিখে রাখছি আর তোমার নিয়ে গল্প যখন ভাবছিহাওয়ার দোলায় করুণ সুরে বাজছিআমরা যেনো অনেক কাছেহৃদয়ধারের এই সমুদ্রে….
তুমি গাইতে থাকলে ঈশ্বর নেমেছেন হেমন্তের মাঠে, বকের ঝাঁকে
ভেতর খুঁড়ে দেখি উপচে উঠছে ভরাডুবিহাত ফস্কে গেছি নিজেই নিজের।
আমি তো আশ্বিন,দুপুর ভাঙা ঢেউপাতা ঝরার স্বরে আড়াল হওয়া কেউ।
নির্বিঘ্ন দুপুরকে বলেছি – এভাবে বয়োনা। ছন্দেরা সব গুমোট হয়ে আসে। মাংসের আলখাল্লায় ঢাকা কঙ্কাল নিঃশ্বাসের ভারে ধ্বসে যায়। তুমি তাদের কথা বলো যারা অনেক ধ্বসের ফাটলে ফুটে আছে অবাধ।খসে পড়ার আলগোছ শব্দও যেখানে সুরের লহর সেখানে ভাঙন মানে কেবলই নতুন কোনও চারার মাথাচাড়া। কু ঝিক ঝিক শূন্যতা আর ভ্রুকুটির কোলাজে কিছু রঙ চিরকালীন জ্বলজ্বল।…