প্রশ্ন

প্রশ্ন
*

হয়তো হয়েছে শেষ হেমন্ত , ফসল উঠে গেছে গোলায়
আমাদের পাতা ঝরে গেছে অবলীলায়

হয়তো এখন বন্ধু নই, প্রেমিকা নই
বহুদিনের পরিচিত শুধু

এখনও দেখা হলে যদি ফিরিয়ে না নিই মুখ
নাহয় জিজ্ঞেস করেই নিও “কেমন আছো ? “

বিশ্বাস করো আমি ধরে নেবোনা তুমি এখনো ভালোবাসো।

Similar Posts

  • খাঁচা

    এখানে কোথাও মুক্তি নেইদেহের চুনকামে আবদ্ধ আত্মা বিধ্বস্ত ডানায়এখানে পাখিরাও আত্মহত্যাপ্রবন অধীর কান্নার স্রোতআয়ত চোখে উদগ্রীব অন্ধকার কেড়ে যে যা নিয়ে যায় তা ফিরিয়ে দেয়া কি এতো সহজ! জীবন্ত চিতায়  মুখাগ্নি রোজনীরব নীরবতায় অভিমানের হৈ চৈহাতের রেখায় অনন্ত ক্ষয় জানি এ পৃথবীতেসুখের মিছিল সার্বজনীন নয়। এইখানে বিছায়ে রেখো পাঁজরআমি ফিরিবোদিনশেষের কোলাহলে নিজেরে থুয়েএইখানে, তোমার কাছেওগো আন্ধার…

  • চর

    আমিতো চিরকাল পড়ে আছি এই ভ্রুকুটি চরেপাখি উড়ে গেছে, ঝরে গেছে বিবিধ গৃহস্থালীনাচের মুদ্রা ভেঙে গেলে ঢেউয়েসারেঙের চোখ ফিরেছে তার ঘরেপলি হয়ে জমেছি ফসলি ক্ষেতের ধারেশস্যের আলো কড়া নেড়ে জাগাবে জেনেঘুমিয়েছি কৃষকের মনেজাগায়নি সে, স্রোত এসে ভাঙিয়েছে আমারেপ্রয়োজনে তুলেছে জল জনপদের ঝোপঝাড় থেকে উঠে আসা স্বজনআমিতো চিরকালই পড়ে আছি এমন।

  • নাম নেই এমন কবিতা-৩

    লিখবো বলে আর লেখা হয়না। শহুরে হাওয়ায় কাক ওড়ে। বাতাস দুলে দুলে সরে যায়। রাস্তার ভিড় আর কোলাহল ঠেলে যখন নিজের কাছে এসে দাঁড়াই, তুমি তখন সবজিওয়ালার ভ্যান থেকে বেছে বেছে তুলে নেয়া জীবন।রান্নার হাঁড়িতে কষিয়ে নেয়ার মশলার স্বাদের মত আমুদে। প্রয়োজনের নানান রূপে আমাদের মেটাফোর ঘটছে রোজ। গাঢ় হচ্ছো, হচ্ছি আমি।অন্যদিকে যে শিশুটা পাঁচটাকার…

  • পরিবেশন

    ঘন দুধে জালিয়ে নিচ্ছি স্বাদু পায়েশ ,এক মুঠো নারকেলের মত ছড়াচ্ছি নিজেকেপ্রগাঢ় হেমন্তে বিষাদ ঘুলে যাবার ভয়ে দিচ্ছি খেজুরের গুড়পাকের ঘ্রাণ পড়শি বাড়িতে ছড়ালে পাতে তুলে পরিবেশন করছি তাকেঠিক যেমন রোজ নিজেকে জালিয়ে মিষ্টি কর জীবনকে তুলে রাখি তোমার পাতে।

  • সংঘাত

    বুক থেকে উঠে দাঁড়ায় কুকুর, দু’পায়ে হেঁটে যায়আমি সেইদিকে তাকাইযেদিকে ছায়া একা পড়ে রয়যেদিকে কান্নারত রমণীর বুক থেকে আঁচল খসে গেলেপ্রেমিক আজও পুরুষযেদিকে বিধবা পায়ের ব্যথা মাখে শুধু পথযেদিকে ক্ষুধার অনেক নাম!দালানের বাগানে ফুটে থাকে ডুমুরের ফুলগভীর রাতে ছলকে ওঠা আততায়ী শোকেঅবিরল বাষ্পে উড়ে যায় স্নেহার্দ্র জলতলানিতে থেকে যায় হিংস্রতার লবণ …ওইটুকু জিভে রেখে খোদাই…

  • অসহ

    ১  . এই নীরবতা জানে ,কেমন করে ভাঙছে সকালের কোলাহল |এই নীরবতা জানে ঘন পাইনের বনে মুহুর্মুহু হাওয়া |আমি তো বেরসিক |কখনো জানিনি চুরমার ভেঙে গেলে কত | তোমার পৃথিবীর ক্ষীণ হাওয়ায় দুলে দুলে নিঃশ্বেষ| আমাকে মৌন করো |শব্দের অভিশাপে নুঁয়ে  গেছি আরও | হৃদয়ের ডানাগুলো উড়াল ভুলে হাঁসফাঁশ |তোমার দরজায় এসে দাঁড়িয়েছি |মাধুকরী আমি, মুষ্ঠিহীন ফেরত যাবনা একচুল| সারা নদী বয়ে গেছে মুহূর্তের কোলাহলে |ঢেউগুলো অবিরত| রাস্তায় ,বাড়িতে মানুষের ভিড় |অথচ…