তুমি ছিলেনা,ছায়া ছিল ঘরে
তুমি ছিলেনা—তবু জানালার পর্দায়বাতাস হয়ে দুলছিলোতোমার ফেলে যাওয়া নিঃশ্বাস। ব্যতিব্যস্ত দুপুরেবিছানায়গড়াগড়ি খাচ্ছিলোএলিয়ে পড়া রোদের মতোতোমার না থাকা। আমি জানি, তুমি ছিলে না—তবু দরজার গায়ে হঠাৎ এক ঝলক তোমারযেমন কবিতার মধ্যে হঠাৎ ঢুকে পড়ে একটা দুটো ভুল শব্দ—যাকে আর তুলে নেয়া যায় না। তুমি চলে গেলে-তোমার গলার আওয়াজ পড়ে রইলোআমার থালা-বাসনের ফাঁকে ফাঁকেনীভু স্বরে। আমার চায়ের…





