চলে যাবে বলে….
তবু নিঃশব্দে থেকে যাবার মত চলে যাচ্ছো তুমি।কোনো গাঢ় জ্যোস্নার পথ ধরে।আমার ভেতরে কেবল তোলপাড়।
আর যে কোনো ফেরা নেই!আমি জানি।

আমি জানি, এই প্রস্থান অনিবার্য।এ এক একমুখী যাত্রা,ফিরে আসার সমস্ত সম্ভাবনাকে পুড়িয়ে দিয়ে তুমি প্রবেশ করছো এমন এক নীরবতায়-
যেখানে স্মৃতিও আর পৌঁছাতে পারে না।
আমার কোনো ভাষা নেই,যা দিয়ে ফেরানো যেতো তোমাকে।সমস্ত চলে যাবার ভাষায় আমি তাই গাঁথি দুঃসহ বেদনা। তোমার চলে যাওয়া আর আমার না বলতে পারা একই বিন্দুতে এসে বারবার মিশে যায়।
যেখানে আমার ভাষা আর আমি দু’জনেই সমানভাবে পরিত্যক্ত।




