দুঃখের সাময়িক অনুপস্থিতি সুখ

সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম ইউভাল নোয়া হারারির।তাকে প্রশ্ন করা হয়েছিলো যদি আপনি নিহিলিস্ট না হন,আপনি কি বিশ্বাস করেন জীবনের উদ্দেশ্য আছে?

হারারি অনেক শব্দে যে উত্তর দিলেন তার মর্ম দাঁড়ায়-জীবনের মানে দুঃখকে বোঝা এবং তা থেকে মুক্ত হওয়া।

তিনি আরও যা বলছিলেন তার অর্থ ,মানুষের প্রথম উপলব্ধি হওয়া উচিৎ দুঃখ অবশ্যম্ভাবী নয়,আপনি এ সম্পর্কে কিছু করতে পারেন। শেষ পর্যন্ত পৃথিবীতে মাত্র দুটি জিনিস সত্যিই আমাদের নিয়ন্ত্রণে-বর্তমান মুহূর্ত এবং নিজের মন।

পৃথিবীর যত কিছু আছে যা কিছু আয়োজন সমস্তই মানুষকে তার নিজস্ব বেদনা থেকে মুক্তি দিতে।কিন্তু নিজেকে উপলব্ধি করতে না পারলে তার সব’ই ব্যর্থ হয়।

মানুষ অনেক কিছুর জন্যই ছুটে-টাকা, প্রভাব, সৌন্দর্য, মর্যাদা। আমরা ভিন্ন ভিন্ন মাত্রায় এসব চাই। কিন্তু শেষ পর্যন্ত এগুলো সবই দুঃখ এড়ানোর চেষ্টা।

মানুষ টাকা চায়,ক্ষমতা চায় আসলে নিজেকে আড়াল করবার জন্যই। যাতে অসুস্থতা, দুঃখ, মৃত্যু এড়াতে পারে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় হাজার হাজার বছর ধরে সম্রাট, স্বৈরশাসক, ধনকুবের কেউই এতে মুক্তি পায়নি।তাদের অংশের দুঃখের ভাগ বইতে তাদের হয়েছেই হয়েছে।

দুঃখ নিয়ে এই আলাপ শুনতে শুনতে সম্পূর্ণ বিপরীত একটা চিন্তার কথা মনে পড়লো।ওশো বলেছিলেন-

অন্যের দুঃখ মানুষকে অদ্ভুত আনন্দ দেয়।অন্যের সুখ পীড়া দেয়।
আপনি একটা চমৎকার বাড়ি বানালে আপনার গ্রামের সমস্ত লোকই আপনার ওপর মনে মনে নাখোশ হবে।
আপনি সুখে আছেন,সুস্থ আছেন কারোরই ভালোলাগবেনা।
আপনি আনন্দে বাঁচছেন,ঘুরে বেড়াচ্ছেন,আপনার বাড়িতে উৎসব হচ্ছে,গানের আসর বসছে-লোকে বলবে আপনি ভ্রষ্ট,ধর্মে মন নেই,আপনি নরকে যাবেন।
আপনি খেতে পাবেন না,আপনার ঘর পুড়ে যাবে,শরীর অসুস্থ হয়ে বিছানাগত,আপনার জন্য সমস্ত সহানুভূতি নিয়ে মানুষ হাহাকার করবে,সহানুভূতি দেখাবে।

অনেকক্ষেত্রেই ওশোর বলা কথাগুলো ঠিক।মানুষ অন্যের উপর দয়া দেখিয়ে নিজের ক্ষমতা বিস্তার করতেই ভালোবাসে।যার মাথার ওপর কাঠাল ভেঙে খাওয়া যায়,যার মাথার উপর ছড়ি ঘোরানো যায় তাকেই মানুষ পছন্দ করে।
পিড়িতের প্রতি সহানূভূতি আসলে নিজের ইগোকেই আরাম দেয়া।

Similar Posts

  • শব্দের গতি

    ঋতুপর্ণ ঘোষ একবার “কোলাহল” শব্দটা নিয়ে আক্ষেপ করে বলেছছিলেন শব্দটাকে আমরা এতো ভীতি দিয়ে মুড়ে দিয়েছি!বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যারা তাদের সহজ অর্থ হারিয়ে ,ভয়বোধক দ্যোতনার প্রতিফলন হয়ে গেছে। যেমন-ভিড়,একা,কোলাহল,নিঃসঙ্গতা,নিস্তব্ধতা,অন্ধকার এমন আরও বহু শব্দ! সক্রেটিস বলেছিলেন,ভাষার অপব্যবহার আত্মায় দানবের জন্ম দেয়।তিনি ব্যাকরণের শুদ্ধতা বা অশুদ্ধতা বোঝাননি। তিনি বলতে চেয়েছিলেন ভাষার সত্যকে অস্বীকার করে…

  • থ্রু দ্য অলিভ ট্রি

    মন ভালো না লাগলে আমি আব্বাস কিয়ারোস্তামির “থ্রু দ্য অলিভ ট্রি” দেখি মাঝে মাঝে।একটা দৃশ্য শ্যুট করা হয়ে গেলে পুরো টিম যখন অন্য দৃশ্যের প্রস্তুতি নিচ্ছে। তখন সেই ব্যস্ততার মাঝখানে, যেন সময় একটু থেমে যায়-হোসেইন আর তাহিরাহ শ্যুট হওয়া দৃশ্যের মতোই সেঁটে থাকে।হোসেইন তাহিরাহকে খুব সাধারণ কিছু কথা বলে। এমন কথা, যেগুলো আলাদা করে শোনার…

  • মানুষের সৌন্দর্য তার দেখবার দৃষ্টিতে

    মানুষের সৌন্দর্য বিষয়টা যতোটা না নির্ভর করে তার বাহ্যিক অবয়বের উপর তারচেয়ে বেশী নির্ভর করে যে দেখছে তার দেখবার ভঙ্গির ওপর।রবীন্দ্রনাথের বলা-অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা সেই ভঙ্গিমার কথাই বলে। মূলত কোনো মানুষের নিজস্ব কোনো নিখুঁত রূপ থাকে না,আমাদের দেখার ভঙ্গি ও মনস্তত্ত্বই তাকে অপরূপ করে তোলে। যখন আমরা কাউকে গভীরভাবে ভালোবাসি, তখন কেবল চর্মচক্ষু…

  • হামারি আধুরি কাহানি

    মীর তকির সেই নজমটা আছেনা-উল্টি হো গয়ি সব তদবিরেঁ কুছ না দওয়া নে কাম কিয়াদেখা ইস বিমার-এ-দিল নে আখের কাম তামাম কিয়া।আমার ভাষায় যার মানে,সবই হলো বৃথা কোনো ওষুধে নিরাময় হলোনা আরদেখো,এই প্রেমাক্রান্ত হৃদয় শেষ করেই ছাড়ল! পৃথিবীর সবচেয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে প্রেম।প্রেমের চেয়ে ধাধাময় বোধ মানুষের আর কিছু নেই। মানুষ ভালোবাসে,কেউ হারিয়ে পায়,কেউ পেয়ে…

  • উৎপল কুমার বসুর একটা লাইন আছে- আমার আত্মার চেয়ে সহজ চাতুর্যময় তোমার চলে যাবার ভঙ্গি।আমি সেই লাইনে মুখ থুবড়ে পড়ে থাকি। দেখি ভাদ্রের মেঘে মেঘে বিদ্যাপতির-এ ভরা বাদর, মাহ ভাদরশূন্য মন্দির মোর। আমি দেখি আমার টানা বারান্দায় আমি দাঁড়িয়ে। ভাস্কর চক্রবর্তী বলছেন- যে বিকেলে জ্বর আসে তুমি তার মত করে দাঁড়িয়েছো। সরে এলে কিছু, দেখি…

  • রেইন রেইন গো এওয়ে

    তোমারে ব্যথায় রেখে আমি একাই হাঁটি। শহর দাঁড়ায় থাকে বৃষ্টি মাথায়। কোথাও হয়তো দূরেই বাচ্চারা চিৎকার করে রেইন রেইন গো এওয়ে! আমি কোথায় যাবো ভেবে তোমারে দুঃখ দেই। শহরের দুই একটা পুরুষ আমারে ধাক্কা মেরে চলে যায়। আমি দাঁড়ায় থাকি। বৃষ্টি মাথায় হাঁটতে হাঁটতে দেখি জারুলের থোকা। জারুলের মতোন তুমিও কি এতোটা বেগুনী হও আমার…