প্রবাদ

সকালের চা খেতে খেতে বৃষ্টি দেখছিলাম। আমার চায়ের কর্নারে সাজানো আফ্রিকান ট্রাইবাল মাস্কগুলোর দিকে চোখ যেতেই হঠাৎ মনে পড়ল একটি আফ্রিকান প্রবাদ-
“যে শিশুকে গ্রাম আগলে রাখে না, সে উষ্ণতা পেতে একদিন পুরো গ্রামই জ্বালিয়ে দেয়।”

আমার এমন হয়।এক ভাবনা থেকে অন্য ভাবনায় প্রায়শই লাফিয়ে যাই। এই তো, এখনই মনে পড়ছে আরেকটি আফ্রিকান প্রবাদ-
“জ্ঞান হচ্ছে বাবাব গাছের মতো, তাকে এক জীবনে পুরোপুরি আলিঙ্গন করা যায় না।”

বাবাব গাছ আফ্রিকা ও আরবের শুষ্কভূমিতে জন্মায়। এর ব্যাস এত প্রশস্ত যে একেকটি গাছ ঘিরে দাঁড়ালে পঞ্চাশজন মানুষ মিলে পূর্ণ বৃত্ত তৈরি করতে পারে।

প্রবাদ আসলে একেক অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, সংস্কৃতি ও জীবনাচরণের নির্যাস। মানুষের দীর্ঘ অভিজ্ঞতা, প্রকৃতির সাথে তার সহাবস্থান, এবং প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান সব প্রবাদে প্রোথিত হয়। অনেকবছর আগে কয়েকটা প্রবাদ অনুবাদ করেছিলাম।এই প্রবাদময় সকালে সেগুলোও থাকলো,এইখানে-

মোমবাতি কিনতে সূর্য বেচে দিওনা। – (জুইশ প্রবাদ)

খেলা শেষে রাজা আর ঘুঁটি একই বাক্সে যায়। -(ইতালিয়ান প্রবাদ)

যদি দ্রুত পৌঁছাতে চাও, একা যাও
যদি বহুদূর পৌঁছাতে চাও, একসাথে যাও। – (এরাবিয়ান প্রবাদ)

সুখ ভাগ করলে দ্বিগুণ হয়, দুঃখ ভাগ করলে অর্ধেক। -(সুইডিশ প্রবাদ)

শব্দের ভার হয়, সংখ্যা হয়না। -(আদ্দিশ প্রবাদ)

দীর্ঘদিন বাঁচতে পারবেনা বলেই গভীরে বাঁচো। -(ইতালিয়ান প্রবাদ)

ভালোবাসা যখন রাজত্ব করে তখন তুমি বাধ্য প্রজা। (ইন্ডিয়ান প্রবাদ)

অন্ধকারে থেকে ভালো মোমবাতি জ্বলানো। -(চায়নিজ প্রবাদ)

তবু জল গভীরে যেতে পারে। (লাতিন প্রবাদ)

যে দ্বারে দ্বারে ঘোরেনি সে জানেনা মানুষের মর্ম। -(মরিশ প্রবাদ)

মাপ দাও লক্ষ্যবার, কাটো একবার। -(তার্কিশ প্রবাদ)

চামচ কি করে জানবে খাবারের স্বাদ
মূর্খ কি করে জানবে জ্ঞানের স্বাদ? – (ওয়েলিশ প্রবাদ)

যেখানে তোমাকে কেউ বলছে, সেখানে তোমাকে নিয়েও কেউ বলছে। -(স্প্যানিশ প্রবাদ)

না জানায় লজ্জা নেই, লজ্জা জানতে না চাওয়ায়। ( রাশান প্রবাদ)

যা তুমি নিজে, তাই তুমি পৃথিবীকে ভাব। -(আফ্রিকান প্রবাদ)

একটা শিশু বেড়ে উঠতে পুরো গ্রামটাই লাগে। -(আফ্রিকান প্রবাদ)

একটা ভুল স্বীকার করা মানে অর্ধেক শুদ্ধ করে ফেলা। (জুলু প্রবাদ)

রাস্তা হেঁটেই তৈরী করতে হয়। -(আফ্রিকান প্রবাদ)

যদি সাফল্য চাও, পরামর্শ নাও তিনজন প্রবীণের। -(চায়নিজ প্রবাদ)

সেই নৌকাকে লাথি দিওনা যে তোমাকে নদী পার করে দিচ্ছে। – (মালাগসি প্রবাদ)

বিশ্ব বদলে ফেলতে যাবার আগে নিজের ঘরের দিকে তিনবার তাকাও। -(চায়নিজ প্রবাদ)

বলার কথা সুন্দর হলে,শোনার কথাও সুন্দর হয়।(কোরিয়ান প্রবাদ)

লোহা ঘষতে থাকলে একদিন সুচ হয়।(ভিয়েতনামি প্রবাদ)

সময় তলোয়ারের মত।তুমি তাকে না কাটলে সে তোমাকে কাটবে।(মিশরীয় প্রবাদ)

Similar Posts

  • লায়লা মজনু

    পারস্যের সপ্তম শতকের একজন কবি যার নাম কায়েস ইবনে আল-মুলাওয়াহ।যার প্রেম কাহিনী পারস্যের লোককাহিনী হয়ে ঘুরে ফিরেছে শতাব্দীর পর শতাব্দী।পরবর্তীতে নিজামী গঞ্জভী – রচিত এক মহাকাব্য এই কিংবদন্তিকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছে। কী?-এইটুকু পড়ে নিশ্চয়ই চেনা যায়নি কায়েস ইবনে-আল মুলাওয়াহকে।কিন্তু জানেন কী,ইনি আমাদের খুব পরিচিত একজন! খুলে বলছি। লায়লা-মজনুর নাম জানেন না এমন কী কেউ…

  • পাখি সম্মেলন

    একবার এক ফকির এসে এক ব্যবসায়ীর দরজায় হাত পেতে দাঁড়ালে ব্যবসায়িটি তাকে তার ভিক্ষাটুকু দিলেন বড় অনাদরে।তখন অই ফকির কেঁদে ফেললেন।ব্যবসায়ী জানতে চাইলেন কাঁদছো কেনো?ফকির উত্তর করলনে-আমার তো কিছুই নেই আমি কত অনায়াসে চলে যাবো,এই সমস্ত জাঁকজমক ছেড়ে যেতে তোমার কত কষ্ট হবে! অই একটামাত্র কথা সেই ব্যবসায়ীর জীবন আমুল পাল্টে দিলো।তিনি তার সমস্ত ধন-সম্পদ…

  • ঋত্বিক ঘটক এবং একটি বিষন্ন জীবন

    এই শহরে এতো দুঃখ কেনো হরিদাস?-বাড়ি থেকে পালিয়ে সিনেমার সংলাপ। “কে চায় দুঃখ? জীবন দুঃখ নহে বীরত্ব। “সুরমা ঘটককে এক চিঠিতে লিখেছিলেন সুরমা।সুরমা ঘটকের ঋত্বিক পড়ছিলাম। অনেক শিল্পী সাহিত্যিকের জীবন ঘেটে দেখেছি জীবনের এই অনিশ্চয়তা, অপ্রাপ্তি আর হতাশা একই। হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন। যুক্তি তক্কো গপ্পে বলেছিলেন- জীবন জীবিতের, জীবিতের ধর্ম বহতা অমোঘ দুর্নিবার। সব পুড়ছে,…

  • জীবন টসটসে চেরি

    বুদ্ধ একবার একটা গল্প বলেছিলেন- একজন মানুষ একটা মাঠ পার হচ্ছিলো।হঠাৎ এক বাঘ তার সামনে এসে পড়ল। প্রাণ বাঁচাতে সে দৌড়াতে আরম্ভ করলো, আর বাঘ তার পিছু নিল। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছালো এক গভীর খাদের কিনারায়। আর কোনো উপায় না দেখে সে দ্রুত একটা বুনো লতাকে আঁকড়ে ধরে নীচে ঝুলে পড়ল। এখন উপরে দাঁড়িয়ে বাঘ…

  • নিজেকে নিয়ে নিজের দিকে যাত্রা

    ইউভাল নোয়া হারারি  তার ” টুয়েন্টি ওয়ান লেসন ফর দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ” বইয়ে এক জায়গায় বলেছেন – “যদি মশা আমাদের কানের কাছে ভনভন করে ঘুমের ব্যাঘাত ঘটায়, আমরা সহজেই জানি কীভাবে তা মোকাবেলা করতে হয়। কিন্তু যদি কোনো চিন্তা আমাদের মনে ভনভন করে এবং রাতে ঘুমাতে না দেয়,আমরা বেশিরভাগ মানুষই জানি না কীভাবে…

  • আকাশ সমাধি

    মৃত্যু হলে মৃতের সৎকার করা হয়।বিভিন্ন ধর্মে বিভিন্নরকম রীতি।আমি ভাবতাম আচার যত ভিন্নই হোক মৃতকে কেবল মাটিতে সমাধি দেয়া হয় বা দাহ করা হয়।কিন্তু আকাশ সমাধির কথা শুনেছেন? জরুথ্রস্ত ধর্মে (যা আজও ইরান ও ভারতীয় পারসি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত), মৃতদেহকে “অশুচি” বা নাসু হিসেবে গণ্য করা হয়।বিশ্বাস করা হয়, মৃত্যু একটি দানবিক শক্তির সংস্পর্শ এনে…