নাম নেই এমন কবিতা-২
অনেক হলো “যাই ” বলে তাকিয়ে থাকা
এবার সত্যি হোক যাওয়া ধুলোর ঝাপটা সয়ে
আর আমাকেও ডাকে – ঈপ্সিত ইঙ্গিতে অবদমিত ইথার।
প্রশান্তিতে ছেয়ে থাকুক রেজিস্টার খাতা
একলা টেবিলে ছড়ানো ডটপ্যান
ছেয়ে থাকুক স্যলুলয়েডে বলা গল্পের শরীর
বইয়ের পাতার আবেদনময়ী ভঙ্গি
আমি বরং যাই
ফেরাবে – এমন গাধা প্রত্যাশা থেকে দূরে
দূরন্ত মাঠের সাথে ধূসরিত শরীরে।