যা কিছু স্পষ্ট নয়

মুখে মুখে যে মানুষ সব দিয়ে দেয় তার চেয়েও যে মানুষ এক কানাকড়িও ছেড়ে দেয়না তারা কম ক্ষতিকর।

কারণ যে এক কানাকড়িও ছাড়বেনা তার স্বার্থপরতা দিনের কড়কড়ে আলোর মত চোখে লাগলেও সেই আলোয় পথ চলা সহজ।সেখানে আশ্বাস নেই,প্রাপ্তির সম্ভাবনা নেই।মিছে আশার যায়গা নেই,সেখানে আগে থেকেই মানুষ আশাহীন হয়ে যায়।সেখানে হোঁচটের ভয় নেই,আঘাতের ভয় নেই।

যে মুখে মুখে সব দেবে সে গভীর রাতের মত অন্ধকার।তার দেয়ায় যে কোনো “দেয়া” নেই সেটা যখন উন্মোচন হয় তখনকার চেয়ে বেশী আঘাত,তখনকার চেয়ে বেশী প্রতারিত বোধ আর বোধহয় কোথাও নেই।

কারণ, যে মানুষ কিছুই দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়, সে প্রত্যাশাকে জন্মানোর আগেই থামিয়ে দেয়। কিন্তু যে মানুষ সব দেওয়ার কথা বলে, অথচ শেষ পর্যন্ত কিছুই দেয় না, সে শুধু বঞ্চিত করে না-সে তার সামনের মানুষের ভেতরে এমন এক প্রত্যাশার জন্ম দেয়, যার ভাঙনের দায়ও শেষ পর্যন্ত সেই মানুষটাকেই বহন করতে হয়।

স্পষ্ট স্বার্থপরতা মানুষকে বঞ্চিত করে ঠিক প্রতারণা করেনা কিন্তু মিথ্যা আশ্বাস বঞ্চিত করার সাথে সাথে প্রতারিতও করে।খামোখা স্বপ্ন দেখায়। আর সেই স্বপ্ন ভেঙে যাওয়াটাই আঘাত হয়ে,অবিশ্বাস হয়ে সেঁটে থাকে।

Similar Posts

  • লাস্ট স্টোরি থ্রী

    লাস্ট স্টোরি থ্রী-এর শকুন বত্রার গল্পটার একটা দৃশ্যে রাধিকা বলে,আমি সবসময় ফ্রান্সকে দেখেছি সিনেমা,আর্ট,সঙ্গীত,কলার তীর্থস্থান হিসেবে।কিন্তু আমি যখন সত্যিই সেখানে শরীরে পৌঁছালাম ,তখন দেখলাম ভীড় আর নোংরা। আমার ছবির প্রতিটা ফ্রেমে আমি সেইগুলো লুকাচ্ছিলাম। মনোলগটা শুনতে শুনতে আমার মনে হলো মানুষের জীবনটাও এমন! এক অধ্যায়ে বসে অন্য অধ্যায়টাকে আমরা আমাদের মত করে কেবল ফ্যান্টাসাইজ করি।ছোটবেলায়…

  • অন্তরীন:সিনেমার ভাষায় নীরবতা

    একটা উড়ো ফোনের ওপাশে এক নারী কন্ঠ খুব সহজাতভাবে জানতে চান-ওখানে বৃষ্টি হচ্ছে? উত্তরে না বললে ফের বলে ওঠেন-নাহ,বেশ মজাতো।এখানে হচ্ছে,হাওয়াও দিচ্ছে।এবার এপাশ যখন প্রশ্ন করে আপনি কী চান?ওপাশের কন্ঠটি উত্তর দেয় -আমি কথা বলতে চাই। দৃশ্যটা মৃণাল সেনের অন্তরীণ সিনেমার।অন্তরীণ মানে আটকে থাকা,নিজের ভেতরে শৃঙ্খলিত হয়ে থাকা। নিজেকে বলবার আকুলতা মানুষের অনেকটা তৃষ্ণার মত।মানুষ…

  • এলিফ শাফাক

    আমি শিখেছি, ভালোবাসা কখনো অপ্রত্যাশিতভাবে এসে হাজির হতে পারে, আবার এক রাতেই নিঃশেষও হয়ে যেতে পারে। শিখেছি, খুব কাছের বন্ধুরাও একদিন সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতে পারে; আবার কোনো অপরিচিত মানুষও হয়ে উঠতে পারে সারাজীবনের বন্ধু। শিখেছি, ‘আর কখনো নয়’ কথাটাও কখনো সত্যি হয় না, আর ‘চিরকাল’-এরও একদিন শেষ আছে। শিখেছি, যারা সত্যিই কিছু চায়, তারা…

  • হেরে গিয়ে জিতে যাবার চেয়ে বড় জিতে যাওয়া হয়না

    এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হার হচ্ছে ভালোবাসার কাছে হেরে যাওয়া।কেউ আপনাকে এতোটা ভালোবাসছে যে ভালোবাসা আপনি তাকে কখনও বাসতে পারবেন না,এই হারের চেয়ে সুন্দর হার আর নেই। পৃথিবীর সমস্ত অভিধানে ‘হার’ শব্দটির অর্থ পরাজয় বা ব্যর্থতা হলেও কেবল প্রেমের অভিধানে এর অর্থ জিতে যাওয়া।এর অর্থ সাফল্য।একটু ভালোবাসার বদলে অঢেল ভালোবাসা ফিরে আসার মত বিজয়। ভালোবাসা…

  • আশা তবু পরশ করে

    জীবন শেষমেশ আশার উপর’ই টিকে থাকে।মানুষ আশা ছাড়েনা বলেই বেঁচে থাকে,শত ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকতে পারে। কবির সুমন গেয়ে ফেলেন-হাল ছেড়োনা বন্ধু,কন্ঠ ছাড়ো। হেমন্ত দোরগোড়ায় এসে দাঁড়ালে ঝরা পাতার কথা মনে পড়ে।মনে পড়ে দ্য লাস্ট লিফ গল্পটার কথা।মনে পড়ে জীবনানন্দ দাশকে-সমুদ্রের অন্ধকারে গহ্বরের ঘুম থেকে উঠেদেখিবে জীবন তার খুলে গেছে পাখির ডিমের মতো ফুটে !…

  • পীথাগোরাস এবং রুমি

    রুমি যখন তাবরিজির বিরহে মশগুল, সে সময়েই একদিন রুমি এক সোনার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে প্রচন্ড হাতুড়ির শব্দে যে সুর ছিলো, যে লয় ছিলো তাতে বিহ্বল হয়ে গোল গোল ঘুরে নাচতে থাকলেন।অই হাতুড়ির শব্দে তার ভেতরের উচাটনটাকে জাগিয়ে তুলেছিলো, তিনি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন, সম্পর্পিত হচ্ছেন। এই নাচের নাম রাখেন রুমি “রাকসে সেমা”। সেমা…