লাঁকা,মুরগি,ভুট্টাদানা

ফ্রয়েডের পর সবচেয়ে বিতর্কিত একজন মনোবিশ্লেষক হচ্ছেন লাঁকা।
লাঁকার একটা সাইকোসিস আছে এমন-

এক লোক মুরগিকে প্রচন্ড ভয় পায়, কারণ তার তার মনে হয় সে নিজেই একটি ভুট্টার দানা আর মুরগি তাকে ঠোকর দেবেই। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক মাস চিকিৎসার পর শেষ পর্যন্ত সে বিশ্বাস করতে শেখে যে, সে কোনো ভুট্টার দানা নয়,সে মানুষ। চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়।

হাসপাতাল থেকে বেরিয়ে আসার মুহূর্তেই সে সামনে একটা মুরগি দেখতে পায়। আতঙ্কে দৌড়ে আবার হাসপাতালে ফিরে আসে।

তখন তাকে যখন ডাক্তাররা বলে যে তুমি তো ভুট্টাদানা নও,তাহলে কেনো ভয় পাচ্ছো।তখন সে উত্তর দেয়-
আমি জানি যে আমি কোনো ভুট্টার দানা নই। কিন্তু মুরগিগুলো কি সেটা জানে?

লাঁকা এইখানে এসে বলতে চান -যারা সারাক্ষণ এই চিন্তায় বেঁচে থাকে যে অন্যদের চোখে তারা আসলে কে, তারা শেষ পর্যন্ত নিজের জন্য কোনো জীবনই যাপন করতে পারে না।

গতকাল লাস্ট স্টোরি থ্রী-এ যখন আলী ফজল বলছিলো,আমি আসলে আমাদের বাঁচানোর চেষ্টা করিনি।আমি চেষ্টা করছিলাম অন্যদের চোখে আমাদের যে ইমেজ তাকে রক্ষা করতে।
এই মনোলগটা এক ঝটকায় লাঁকার এই সাইকোসিস মনে পড়ে গেলো।আমরা কোথাও না কোথাও মুরগির ভয়ে ভুট্টা দানা হয়ে বেঁচে থাকি!

Similar Posts

  • আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

    ক্রিৎজভ কিজোলস্কির একটা ডকুমেন্টারি আছে,যার নাম টকিং হেড।চৌদ্দ মিনিট ত্রিশ সেকেন্ডের পুরো ডকুমেন্টারি জুড়ে তিনি মানুষের কাছে মাত্র দুটি প্রশ্ন রাখেন,তুমি কে?
তুমি কী চাও?কিজোলস্কি এই প্রশ্ন করেন এক বছরের শিশুকে, তারপর ধীরে ধীরে বয়স বাড়তে থাকে,কিশোর, তরুণ, মধ্যবয়স্ক, বৃদ্ধ,একশো বছরের কাছাকাছি বয়সী একজন মানুষ পর্যন্ত। ক্যামেরা স্থির। কোনো নাটকীয়তা নেই। কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। শুধু…

  • উৎপল কুমার বসুর একটা লাইন আছে- আমার আত্মার চেয়ে সহজ চাতুর্যময় তোমার চলে যাবার ভঙ্গি।আমি সেই লাইনে মুখ থুবড়ে পড়ে থাকি। দেখি ভাদ্রের মেঘে মেঘে বিদ্যাপতির-এ ভরা বাদর, মাহ ভাদরশূন্য মন্দির মোর। আমি দেখি আমার টানা বারান্দায় আমি দাঁড়িয়ে। ভাস্কর চক্রবর্তী বলছেন- যে বিকেলে জ্বর আসে তুমি তার মত করে দাঁড়িয়েছো। সরে এলে কিছু, দেখি…

  • আর্থার শোপেনহাওয়ার

    চার্লি চ্যাপলিন কোথাও একটা বলেছিলেন,জীবনকে ক্লোজ শটে দেখলে ট্রাজেডি মনে হয় কিন্তু যদি লং শটে দেখেন তবে কমেডি মনে হবে। সত্যিই এমন হয়।একসময় যা ভেবে কাঁদে তা ফেলে বহুদূর চলে গেলে সেই কান্নার কথা ভেবেই হাসি পায়।মানুষ তার জীবনের অনন্ত জোকার,নানান রঙ মুখ ঢেকে দিয়ে যায় কেবল। শোপেনহাওয়ার বলতেন এই পৃথিবী ব্লাইন্ড উইলে চলে অর্থাৎ…

  • ভালোবাসা সে’তো ভালোবাসা

    হুমায়ূন আহমেদ সম্ভবত “নীল অপরাজিতা” বইটির কোনো এক জায়গায় বলেছিলেন- “ভালবাসা সম্পর্কে আমার একটা থিওরি আছে। আমার মনে হয়, প্রকৃতি প্রথমে একটি নকশা তৈরি করে। অপূর্ব ডিজাইনের সেই নকশা হয় জটিল এবং ভয়াবহ রকমের সুন্দর। তারপর প্রকৃতি সেই ডিজাইনকে কেটে দু’ভাগ করে। একটি ভাগ দেয় এক তরুণ বা পুরুষকে, অন্যটি কোন তরুণী বা নারীকে। ছেলেটি…

  • মানুষের সৌন্দর্য তার দেখবার দৃষ্টিতে

    মানুষের সৌন্দর্য বিষয়টা যতোটা না নির্ভর করে তার বাহ্যিক অবয়বের উপর তারচেয়ে বেশী নির্ভর করে যে দেখছে তার দেখবার ভঙ্গির ওপর।রবীন্দ্রনাথের বলা-অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা সেই ভঙ্গিমার কথাই বলে। মূলত কোনো মানুষের নিজস্ব কোনো নিখুঁত রূপ থাকে না,আমাদের দেখার ভঙ্গি ও মনস্তত্ত্বই তাকে অপরূপ করে তোলে। যখন আমরা কাউকে গভীরভাবে ভালোবাসি, তখন কেবল চর্মচক্ষু…

  • কবিতা যে কারণে

    শব্দের রাস্তা ধরে হাঁটতে গিয়ে,কবিরা যে হোঁচট খন তা’ই আসলে কবিতা। কবিতা সেই দুঃখবন,গাঢ় হয় রূপকে। আড়ালকে ভরসা করে যে কথাগুলো কবি বলেন সে কথাগুলো তেমনই থেকে যায়।পাঠকের কাছে যা পৌছায় তা পাঠকের নিজেরই কল্পনা অথবা অবচেতনের বিস্তার। কবিতা কোনও চূড়ান্ত গন্তব্যের কথা বলেনা বরং সমূহ গন্তব্যের সম্ভাবনার কথা বলে । কবিতা বাস্তব নয় আবার…