স্বেচ্ছামৃত্যু বেছে নেয়া ফ্রয়েড

কোপার্নিকাস আমাদের জানিয়েছিলেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়; ডারউইন প্রমাণ করেছিলেন যে মানুষ ঈশ্বরের বিশেষ সৃষ্টি নয়, বরং পশুজগত থেকে উদ্ভূত; আর ফ্রয়েড আমাদের অহংকারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বলেছিলেন—”মানুষ তার নিজের মনের ঘরেরও কর্তা নয়” ।

মানুষের মনের অলিগলি খোজা লোকটি শারীরিক যন্ত্রণার সাথে পেরে না উঠে স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছিলেন।

ফ্রয়েড ছিলেন একজন প্রবল ধূমপায়ী।দিনে ২০টিরও বেশি চুরুট খেতেন। তিনি বিশ্বাস বলতেন চুরুট ছাড়া তিনি সৃজনশীল কাজ করতে পারেন না। এই অভ্যাসের চড়া মূল্য তাকে দিতে হয় ।

৬৭ বছর বয়সে মুখের ক্যান্সারে আক্রান্ত হন তিনি।এরপর বেঁচে ছিলেন প্রায় ১৬ বছর।এই ষোলো বছরে ৩৩টি অস্ত্রোপচার করা হয়।মুখের ভেতর তালুর উপরের দিক থেকে মুখের একটা পাশ প্রায় কেটে ফেলে দেয়া হয় তার।

মুখের তালু কেটে ফেলার ফলে ফ্রয়েডের মুখগহ্বর এবং নাকের গহ্বর এক হয়ে গিয়েছিল। তিনি খেতে বা কথা বলতে পারতেন না। এই গর্তটি ঢাকার জন্য তাকে একটি বিশাল, জটিল প্রস্থেসিস বা কৃত্রিম চোয়াল পরতে হতো, যা ভলকানাইট এবং সোনা দিয়ে তৈরি ছিল। ফ্রয়েড ঘৃণাভরে এই যন্ত্রটির নাম দিয়েছিলেন “দ্য মনস্টার”।

শেষের দিকে তার ক্ষত থেকে পচা মাংসের দুর্গন্ধ বের হতো, যা এতই তীব্র ছিল যে তার প্রিয় কুকুর লুন তার কাছে আসতে চাইত না। মশা-মাছি তাড়ানোর জন্য তার বিছানার ওপর মশারি টাঙিয়ে রাখতে হতো ।
এত কিছুর পরেও তিনি চুরুট খাওয়া ছাড়েননি। তিনি কাপড়ের ক্লিপ দিয়ে চোয়াল ফাঁক করে চুরুট ধরিয়ে রাখতেন। তিনি ব্যথানাশক ওষুধ নিতেও অনীহা প্রকাশ করতেন, কারণ তিনি চেয়েছিলেন তার মস্তিষ্ক যেন শেষ মুহূর্ত পর্যন্ত সচল থাকে। তিনি বলতেন, “আমি যন্ত্রণার মধ্যে চিন্তা করতে পছন্দ করি, ঝিমিয়ে থাকতে নয়।”

Similar Posts

  • জিবরানের আকাশ মেরি হাস্কেল

    কাহলিল জিবরানের মৃত্যুর পর মেরি হাস্কেল লিখেছিলেন নিজের ডায়েরিতে— “আজ থেকে আমি আর কেবল মেরি নই। আজ থেকে আমি সেই নারী, যার বুকের ভেতরে এক মৃত মানুষ বেঁচে থাকবে চিরকাল।” ভালোবাসা যদি ভালোবাসার মতোই হয়,তবে তা আকাশ হয়।ভালোবাসা কখনও মানুষকে সীমাবদ্ধ করেনা বরং আরও বিস্তৃত করে।মেরি হাস্কেল কাহলিলের আকাশ হয়েছিলেন। মদ্যপ পিতার উদাসীনতা,আর্থিক টানাপোড়েন,দুর্দুর্নীতির দায়ে…

  • গল্প হলেও সত্যি

    ফ্রয়েড দাবী করেছিলেন তিনি যে কারও মানসিক স্থিতি বলতে পারেন।সেখান থেকেই তিনি ভিঞ্চির মনঃস্তত্ব নিয়ে একটা পুরো বই লিখে ফেলেছিলেন। ফ্রয়েড সেই বইয়ে লিওনার্দোর দ্য ভিঞ্চির চিত্রকলা এবং তার নোটবুকের একটি বিশেষ শৈশবস্মৃতি বিশ্লেষণ করে তার ব্যক্তিত্ব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ভিঞ্চি তার একটি নোটবুকে লিখেছিলেন যে, দোলনায় থাকাকালীন একটি পাখি তার কাছে এসেছিল এবং…

  • কবিতা যে কারণে

    শব্দের রাস্তা ধরে হাঁটতে গিয়ে,কবিরা যে হোঁচট খন তা’ই আসলে কবিতা। কবিতা সেই দুঃখবন,গাঢ় হয় রূপকে। আড়ালকে ভরসা করে যে কথাগুলো কবি বলেন সে কথাগুলো তেমনই থেকে যায়।পাঠকের কাছে যা পৌছায় তা পাঠকের নিজেরই কল্পনা অথবা অবচেতনের বিস্তার। কবিতা কোনও চূড়ান্ত গন্তব্যের কথা বলেনা বরং সমূহ গন্তব্যের সম্ভাবনার কথা বলে । কবিতা বাস্তব নয় আবার…

  • মানুষ ও তার ধারণা

    ইউভাল নোয়া হারারি’র “স্যাপিয়েন্স” এবং “হোমোদিউস” যারা পড়েছেন, তারা ইতোমধ্যেই মানবজাতির বিবর্তনের বিভিন্ন ধাপ পার হয়ে হিউম্যানকাইন্ড” হিসেবে বিবেচিত হবার যে যাত্রা সেই যাত্রার ধারণা পেয়ে গেছেন। পরবর্তীতে তার বই “নেক্সাস”-এ এই হিউম্যাকাইন্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত কিছু প্রশ্ন এবং আশন্কা উঠে এসেছে। কিন্তু আমরা আমাদের অজান্তেই “হিউম্যানকাইন্ড” পেরিয়ে “ট্রান্সহিউম্যানিজম” প্রবেশ করে গেছি।…

  • থ্রু দ্য অলিভ ট্রি

    মন ভালো না লাগলে আমি আব্বাস কিয়ারোস্তামির “থ্রু দ্য অলিভ ট্রি” দেখি মাঝে মাঝে।একটা দৃশ্য শ্যুট করা হয়ে গেলে পুরো টিম যখন অন্য দৃশ্যের প্রস্তুতি নিচ্ছে। তখন সেই ব্যস্ততার মাঝখানে, যেন সময় একটু থেমে যায়-হোসেইন আর তাহিরাহ শ্যুট হওয়া দৃশ্যের মতোই সেঁটে থাকে।হোসেইন তাহিরাহকে খুব সাধারণ কিছু কথা বলে। এমন কথা, যেগুলো আলাদা করে শোনার…

  • দুঃখের সাময়িক অনুপস্থিতি সুখ

    সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম ইউভাল নোয়া হারারির।তাকে প্রশ্ন করা হয়েছিলো যদি আপনি নিহিলিস্ট না হন,আপনি কি বিশ্বাস করেন জীবনের উদ্দেশ্য আছে? হারারি অনেক শব্দে যে উত্তর দিলেন তার মর্ম দাঁড়ায়-জীবনের মানে দুঃখকে বোঝা এবং তা থেকে মুক্ত হওয়া। তিনি আরও যা বলছিলেন তার অর্থ ,মানুষের প্রথম উপলব্ধি হওয়া উচিৎ দুঃখ অবশ্যম্ভাবী নয়,আপনি এ সম্পর্কে কিছু…