ইস্ট অফ ইডেন

ইস্ট অফ ইডেন সিরিজের একটা দৃশ্যে এডাম বারো বছর আগে তাকে ছেড়ে যাওয়া ক্যাথির সন্ধান পায়।যখন সে ক্যাথির মুখোমুখি হয়,তখন কথার মাঝে ক্যাথি বলে -এই পৃথিবীর সমস্ত মানুষই শয়তান,সবাই ভান ধরে থাকে ভালোর।তখন এডাম ক্যাথিকে বলে,হয়তো এটা সত্যি তুমি বুঝতে পারো মানুষের ভেতরের শয়তানটাকে,কিন্তু সেটাই তো পুরো মানুষটা নয়।তার বাইরেও মানুষের মধ্যে ভালো গুণ আছে।তুমি সেটা দেখতে পাওনা।

সত্যিই তাই।মানুষকে কেবল ভালো আর মন্দ দিয়ে বিচার করা যায়না।মানুষ দু’য়ের মিশ্রণ।কিন্তু সিরিজটা দেখতে দেখতে আমার অন্য উপলব্ধি হলো।দ্বন্দ্বটা আসলে ভালো কিংবা মন্দের নয়।সত্য-মিথ্যার জয়ের নয়।
দ্বন্দ্ব মানুষের নিঃনিঃসঙ্গতার,জীবনের ভার বইবার।কোনো ভালো দিয়ে তাকে মোচন করা যায়না,কোনো খারাপ দিয়ে তাকে জয় করা যায়না।

এই সিরিজের প্রত্যেকটা চরিত্র সেই ভার বহন করে অনেকটা দস্তয়েভস্কি’র উপন্যাসের চরিত্রের মত।

এডাম ভালো মানুষ ,আপাত নিরীহ মানুষ। মা হারা,বাবার ক্রুরতা সওয়া,ভাইয়ের মার খাওয়া এডাম তবু ভালোবাসতে ভুলেনা।ক্যাথিকে জীবনে পেলে ক্যাথিকে পুরোটা দিয়েই সে ভালোবাসে।ক্যাথি ধোকা দিলেও,ছেড়ে চলে গেলেও সে ক্যাথিকে ভালোবাসতে ভুলেনা।ঘৃণা করেনা।
তবু জীবনের নিঃসীম ব্যথার বোধের শেষ হয়না।থেকেই যায়।

অন্য দিকে ক্যাথি অসম্ভব খারাপ মানুষ।নিজের প্রয়োজনেই নিজের বাবা-মাকে মেরে ফেলে।ব্রোথেলে নিজের ইচ্ছায় যায়।এডামের সাথে বিয়ে হলে এডামকেও ধোঁকা দেয়।বাচ্চাদের জন্মের এক সপ্তাহ পর ওদের ছেড়ে চলে যায়।ম্যাডাম ফ্রে নিজের মেয়ের মত ভালোবাসলে তাকেও স্লো পয়জন করে মেরে ফেলে,নিজেই ব্রোথেলের মালিক হয়।
যে’ই ক্যাথির জন্য দয়া দেখায়,ভালোবাসা দেয় ক্যাথি তার জীবনকে ধ্বংস করে ছাড়ে।জীবনের কাছে যা যা চায় ক্যাথি তা সবটাই ও নিজেই হাসিল করে নেয়।
অন্যের প্রতি মায়া, ভালোবাসা কিংবা দায়বদ্ধতার কাছে তাকে মাথা নত করতে হয় না। কেউ তাকে ছেড়ে চলে যাওয়ার আগেই সে মানুষকে ছেড়ে যায়। কেউ তাকে আঘাত করার আগেই সে আঘাত করে। কেউ তার দুর্বলতা আবিষ্কার করার আগেই সে অন্যের দুর্বলতাকে নিজের অস্ত্র বানিয়ে নেয়। যেন মানুষের কাছে নিজেকে অসহায় করে তোলার চেয়ে নিষ্ঠুর হয়ে ওঠাই তার কাছে বেশি নিরাপদ।

তবু…তবু…শূন্যতা তাকে ছেড়ে যায়না।জীবন তাকে আন্দোলিত করেনা।
এডাম ভালোবেসে, বিশ্বাস করে, ক্ষমা করে পরাজিত হয়। ক্যাথি পরাজিত হয় ভালোবাসাকে অস্বীকার করে, বিশ্বাসকে দুর্বলতা ভেবে, অন্যকে আঘাত করে।

মানুষের জীবনের ট্রাজেডি এই’ই,জীবন তাকে ক্ষমা করেনা।নিজস্ব আত্মার ভার তাকে নুঁইয়ে রাখে কোনো না কোনোভাবে।

আর এক এক বিস্তীর্ণ বিষন্নতা পেরিয়ে মানুষ কেবল অন্য এক বিষন্নতায় পৌঁছায়।

Similar Posts

  • মানুষের বেদনা

    গুলজারকে একটা কবিতার আসরে প্রশ্ন করা হয়েছিলো,এই যে আপনি মানুষের জীবনের সমস্ত অনুভূতিকে কলমের খোচায় জীবন্ত করে তোলেন এগুলো সমস্তই কি আপনার জীবনে ঘটেছে।গুলজার উত্তরটা একটা কবিতা দিয়ে দিয়েছিলেন।কবিতাটার সারমর্ম এমন যে ,তুমি যে মুহুর্তগুলো যাপন করে ফেলেছো,সেগুলো তো তোমার কাজে আর লাগছেনা।সেগুলো আমাকে দিয়ে দাও। আমি অনুভূতির আলমরিতে শব্দ দিয়ে সেগুলো তুলে রাখবো। সিদ্ধার্থ…

  • নিজের জন্য বলা মানেই স্বার্থপরতা নয়

    নিজেকে ক্রমাগত ক্ষতবিক্ষত হতে দেখেও মানুষ কখনও কখনও নিজের দিক থেকে মুখ ঘুরিয়ে রাখে এইভেবে যে একদিন সব ঠিক হবে। সে অপেক্ষা করে।আরও একটু সহ্য করে।আরও কিছুটা সময় দেয়। যখন এমন বহুদিন কেটে যায়,এবং যা সে ভেবেছিলো ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়নি তখন সে নিজের সেই ক্ষত’র কাছে ফিরে আসে। সেই ক্ষতকে সারাবার জন্য…

  • লাস্ট স্টোরি থ্রী

    লাস্ট স্টোরি থ্রী-এর শকুন বত্রার গল্পটার একটা দৃশ্যে রাধিকা বলে,আমি সবসময় ফ্রান্সকে দেখেছি সিনেমা,আর্ট,সঙ্গীত,কলার তীর্থস্থান হিসেবে।কিন্তু আমি যখন সত্যিই সেখানে শরীরে পৌঁছালাম ,তখন দেখলাম ভীড় আর নোংরা। আমার ছবির প্রতিটা ফ্রেমে আমি সেইগুলো লুকাচ্ছিলাম। মনোলগটা শুনতে শুনতে আমার মনে হলো মানুষের জীবনটাও এমন! এক অধ্যায়ে বসে অন্য অধ্যায়টাকে আমরা আমাদের মত করে কেবল ফ্যান্টাসাইজ করি।ছোটবেলায়…

  • হারাই হারাই সদা করি ভয়

    ঋতুপর্ণ ঘোষের আবহমান সিনেমার একটা দৃশ্য আছে যেখানে মমতাশংকর দিপংকরকে আক্ষেপ করে বলছেন-আমি তোমার নায়িকা হতে পারলাম না,প্রেমিকা তো হতে পারতাম।আমি সোজা তোমার বউ হয়ে গেলাম।দুজনে মিলে লুকিয়ে সিনেমা দেখলাম না,বাড়িতে মিথ্যে কথা বলে দীঘায় ঘুরতে গেলাম না।কেউ আপত্তি করলোনা,কেউ বারণ করলোনা! সহজে পাওয়া যায় এমন কিছুর প্রতি মানুষের সহজাত অবহেলা থাকে।অর্থনীতিতে চাহিদা ও যোগান…

  • আশা তবু পরশ করে

    জীবন শেষমেশ আশার উপর’ই টিকে থাকে।মানুষ আশা ছাড়েনা বলেই বেঁচে থাকে,শত ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকতে পারে। কবির সুমন গেয়ে ফেলেন-হাল ছেড়োনা বন্ধু,কন্ঠ ছাড়ো। হেমন্ত দোরগোড়ায় এসে দাঁড়ালে ঝরা পাতার কথা মনে পড়ে।মনে পড়ে দ্য লাস্ট লিফ গল্পটার কথা।মনে পড়ে জীবনানন্দ দাশকে-সমুদ্রের অন্ধকারে গহ্বরের ঘুম থেকে উঠেদেখিবে জীবন তার খুলে গেছে পাখির ডিমের মতো ফুটে !…

  • জিবরানের আকাশ মেরি হাস্কেল

    কাহলিল জিবরানের মৃত্যুর পর মেরি হাস্কেল লিখেছিলেন নিজের ডায়েরিতে— “আজ থেকে আমি আর কেবল মেরি নই। আজ থেকে আমি সেই নারী, যার বুকের ভেতরে এক মৃত মানুষ বেঁচে থাকবে চিরকাল।” ভালোবাসা যদি ভালোবাসার মতোই হয়,তবে তা আকাশ হয়।ভালোবাসা কখনও মানুষকে সীমাবদ্ধ করেনা বরং আরও বিস্তৃত করে।মেরি হাস্কেল কাহলিলের আকাশ হয়েছিলেন। মদ্যপ পিতার উদাসীনতা,আর্থিক টানাপোড়েন,দুর্দুর্নীতির দায়ে…