মানুষের বেদনা

গুলজারকে একটা কবিতার আসরে প্রশ্ন করা হয়েছিলো,এই যে আপনি মানুষের জীবনের সমস্ত অনুভূতিকে কলমের খোচায় জীবন্ত করে তোলেন এগুলো সমস্তই কি আপনার জীবনে ঘটেছে।
গুলজার উত্তরটা একটা কবিতা দিয়ে দিয়েছিলেন।কবিতাটার সারমর্ম এমন যে ,তুমি যে মুহুর্তগুলো যাপন করে ফেলেছো,সেগুলো তো তোমার কাজে আর লাগছেনা।সেগুলো আমাকে দিয়ে দাও। আমি অনুভূতির আলমরিতে শব্দ দিয়ে সেগুলো তুলে রাখবো।

সিদ্ধার্থ এক রাতে স্ত্রী সন্তানের পাশ থেকে উঠে গিয়ে গৌতম বুদ্ধ হয়ে এসেছিলেন।তিনি বলেছিলেন-এই জগৎ একটা মালা যেখানে দুঃখের মতির পর একটা দুটো সুখের মতি গাঁথা।তাই সুখের প্রতি লোভী হয়োনা।
অথচ গৌতম বুদ্ধ রাজপুত্র ছিলেন,অভাব,আকাঙ্খা ব্যথার যে বোধ তা তাকে অতো প্রবলভাবে ভাবালো কি করে!

শোপেনহাওয়ার সম্ভ্রান্ত পরিবারের ছিলেন,সেইসময়ের কোটিপতি যাকে বলে।বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রথম তিনি মানুষের কষ্টের সাথে পরিচিত হয়েছিলেন।মানুষের দুর্ভোগের যে জগতের কথা তিনি বলেন তার সবটা তিনি তার জীবন দিয়ে যাত্রা করেননি,অন্যের জীবন থেকে নিয়েছেন।

নিৎশে একবার তুরিনের রাস্তায় একটা অসুস্থ ঘোড়ায় যন্ত্রণা দেখে হাউমাউ করে কেঁদে ঘোড়াটিকে জড়িয়ে ধরেছিলেন।কথিত আছে,এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি নাকি কথা বলেননি।

আমাদের রবীন্দ্রনাথের কথাই যদি ধরি এই যে এতো অনুভূতির কথা তিনি লিখে গেছেন যে ভাবতে অবাক লাগে।

যাদের কথা বললাম তারা সকলেই মানুষের তুমুল অনুভূতি ,শূন্যতা,ব্যথা,বিষাদ,ছল,ভালোবাসা নিয়ে লিখেছেন।তারা বাদেও এই লিস্ট আরও দীর্ঘ হতে পারতো।করলামনা।

তাহলে কি মানুষের সমস্ত অনুভূতি বুঝতে হলে সেই অনুভূতির ভেতর দিয়ে নিজেকেও যেতে হয়? বোধহয় না। মানুষের হৃদয় শুধু নিজের অভিজ্ঞতার ভাণ্ডার নয়, অন্যের যাপিত জীবনেরও এক আশ্চর্য আশ্রয়। আমরা নিজেরা যতটা বাঁচি, তার চেয়ে অনেক বেশি বাঁচি অন্যের গল্পে, অন্যের কান্নায়, অন্যের হারিয়ে ফেলা ভালোবাসার দীর্ঘশ্বাসে।

এ জীবনের এক আশ্চর্য সৌন্দর্য।!

Similar Posts

  • ইস্ট অফ ইডেন

    ইস্ট অফ ইডেন সিরিজের একটা দৃশ্যে এডাম বারো বছর আগে তাকে ছেড়ে যাওয়া ক্যাথির সন্ধান পায়।যখন সে ক্যাথির মুখোমুখি হয়,তখন কথার মাঝে ক্যাথি বলে -এই পৃথিবীর সমস্ত মানুষই শয়তান,সবাই ভান ধরে থাকে ভালোর।তখন এডাম ক্যাথিকে বলে,হয়তো এটা সত্যি তুমি বুঝতে পারো মানুষের ভেতরের শয়তানটাকে,কিন্তু সেটাই তো পুরো মানুষটা নয়।তার বাইরেও মানুষের মধ্যে ভালো গুণ আছে।তুমি…

  • জন্মদিন -২৬

    শোপেনহাওয়ার বলেছিলেন- জন্মে যে লাভ হয়েছে এরচেয়ে বড় ক্ষতির সম্ভাবনা আর নেই!মানুষ কেনো জন্মায়? পৃথিবীর অনেক উত্তর না জানা প্রশ্নের মতো এও এক প্রশ্ন।দর্শন,বিজ্ঞান,ধর্ম সমস্ত’র যে উত্তর তা আমার মনঃপুত হয়নি কখনও। হতে হবে এমন দায়ও পৃথিবীর নেই!তবু কীসের যে টিকে থাকা কীসের যে লড়াই কে জানে! ধীরে ধীরে সুনীলের কেউ কথা রাখেনির বয়সে পোঁছে…

  • বিচ্ছেদ

    চালতে চালতে নামে শাহরুখ খান এবং রানী মুখার্জীর একটা সিনেমা আছে।এক ঝলকের কঠিন প্রেম বিয়ের মত পরিণতি পায়,কিন্তু এবার সম্পর্কের মাঝখানে প্রেম ছাড়াও যা জড়ো হয় তা বৈসাদৃশ্য। এবার শুরু হয় অন্য এক যাত্রা।যেখানে বিছানায় পড়ে থাকা ভেজা টাওয়াল,জুতো এখানে সেখানে ফেলে রাখা,অগোছালো ঘর,রাতে দেরিতে ফেরা,বন্ধুর কাছ থেকে নেওয়া ধার সমস্ত প্রেম ছাপিয়ে প্রস্ফূটিত হয়…

  • অন্তরীন:সিনেমার ভাষায় নীরবতা

    একটা উড়ো ফোনের ওপাশে এক নারী কন্ঠ খুব সহজাতভাবে জানতে চান-ওখানে বৃষ্টি হচ্ছে? উত্তরে না বললে ফের বলে ওঠেন-নাহ,বেশ মজাতো।এখানে হচ্ছে,হাওয়াও দিচ্ছে।এবার এপাশ যখন প্রশ্ন করে আপনি কী চান?ওপাশের কন্ঠটি উত্তর দেয় -আমি কথা বলতে চাই। দৃশ্যটা মৃণাল সেনের অন্তরীণ সিনেমার।অন্তরীণ মানে আটকে থাকা,নিজের ভেতরে শৃঙ্খলিত হয়ে থাকা। নিজেকে বলবার আকুলতা মানুষের অনেকটা তৃষ্ণার মত।মানুষ…

  • উৎপল কুমার বসুর একটা লাইন আছে- আমার আত্মার চেয়ে সহজ চাতুর্যময় তোমার চলে যাবার ভঙ্গি।আমি সেই লাইনে মুখ থুবড়ে পড়ে থাকি। দেখি ভাদ্রের মেঘে মেঘে বিদ্যাপতির-এ ভরা বাদর, মাহ ভাদরশূন্য মন্দির মোর। আমি দেখি আমার টানা বারান্দায় আমি দাঁড়িয়ে। ভাস্কর চক্রবর্তী বলছেন- যে বিকেলে জ্বর আসে তুমি তার মত করে দাঁড়িয়েছো। সরে এলে কিছু, দেখি…

  • শব্দের গতি

    ঋতুপর্ণ ঘোষ একবার “কোলাহল” শব্দটা নিয়ে আক্ষেপ করে বলেছছিলেন শব্দটাকে আমরা এতো ভীতি দিয়ে মুড়ে দিয়েছি!বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যারা তাদের সহজ অর্থ হারিয়ে ,ভয়বোধক দ্যোতনার প্রতিফলন হয়ে গেছে। যেমন-ভিড়,একা,কোলাহল,নিঃসঙ্গতা,নিস্তব্ধতা,অন্ধকার এমন আরও বহু শব্দ! সক্রেটিস বলেছিলেন,ভাষার অপব্যবহার আত্মায় দানবের জন্ম দেয়।তিনি ব্যাকরণের শুদ্ধতা বা অশুদ্ধতা বোঝাননি। তিনি বলতে চেয়েছিলেন ভাষার সত্যকে অস্বীকার করে…