জন্মদিন -২৬

শোপেনহাওয়ার বলেছিলেন- জন্মে যে লাভ হয়েছে এরচেয়ে বড় ক্ষতির সম্ভাবনা আর নেই!
মানুষ কেনো জন্মায়? পৃথিবীর অনেক উত্তর না জানা প্রশ্নের মতো এও এক প্রশ্ন।দর্শন,বিজ্ঞান,ধর্ম সমস্ত’র যে উত্তর তা আমার মনঃপুত হয়নি কখনও। হতে হবে এমন দায়ও পৃথিবীর নেই!তবু কীসের যে টিকে থাকা কীসের যে লড়াই কে জানে!

ধীরে ধীরে সুনীলের কেউ কথা রাখেনির বয়সে পোঁছে গেছি। এবারের জন্মদিনটা আমার জন্য বড় অদ্ভুত,যার জঠরে জন্মেছিলাম সেই মানুষটা এই পৃথিবীতে নেই!এতো বছরের এতো জন্মদিনে আমার তাকে কখনও এভাবে মনে পড়েনি।এবার মনে পড়লো।কারো না থাকাও অন্য কারো অস্তিত্ব হয়ে টিকে থাকে।জীবন এমনই।

কবিতার ভেতর নিজেকে কেটেকুটে দেখেছি-মানুষের জীবন জন্মদিনের কেকের মতোই খন্ডিত, বন্টিত।তবুও এই জনমে যা কিছু প্রাপ্তি তা যে কোনোভাবে কম,সে আমি বলতে পারিনা।বরং বারংবার রবীন্দ্রনাথ থেকে ধার করে নিতে হয়- আমি অকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি,যা দিয়েছো তার অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি।

যারা সারাদিন ধরে শুভেচ্ছা জানিয়েছেন,জানাননি আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন।আমি এই ভালোবাসার কাছে আকুল হয়ে পরে রই।
সবাইকে ভালোবাসা,সকলের মঙ্গল হোক।

Similar Posts

  • মানুষের বেদনা

    গুলজারকে একটা কবিতার আসরে প্রশ্ন করা হয়েছিলো,এই যে আপনি মানুষের জীবনের সমস্ত অনুভূতিকে কলমের খোচায় জীবন্ত করে তোলেন এগুলো সমস্তই কি আপনার জীবনে ঘটেছে।গুলজার উত্তরটা একটা কবিতা দিয়ে দিয়েছিলেন।কবিতাটার সারমর্ম এমন যে ,তুমি যে মুহুর্তগুলো যাপন করে ফেলেছো,সেগুলো তো তোমার কাজে আর লাগছেনা।সেগুলো আমাকে দিয়ে দাও। আমি অনুভূতির আলমরিতে শব্দ দিয়ে সেগুলো তুলে রাখবো। সিদ্ধার্থ…

  • লাস্ট স্টোরি থ্রী

    লাস্ট স্টোরি থ্রী-এর শকুন বত্রার গল্পটার একটা দৃশ্যে রাধিকা বলে,আমি সবসময় ফ্রান্সকে দেখেছি সিনেমা,আর্ট,সঙ্গীত,কলার তীর্থস্থান হিসেবে।কিন্তু আমি যখন সত্যিই সেখানে শরীরে পৌঁছালাম ,তখন দেখলাম ভীড় আর নোংরা। আমার ছবির প্রতিটা ফ্রেমে আমি সেইগুলো লুকাচ্ছিলাম। মনোলগটা শুনতে শুনতে আমার মনে হলো মানুষের জীবনটাও এমন! এক অধ্যায়ে বসে অন্য অধ্যায়টাকে আমরা আমাদের মত করে কেবল ফ্যান্টাসাইজ করি।ছোটবেলায়…

  • এলিফ শাফাক

    আমি শিখেছি, ভালোবাসা কখনো অপ্রত্যাশিতভাবে এসে হাজির হতে পারে, আবার এক রাতেই নিঃশেষও হয়ে যেতে পারে। শিখেছি, খুব কাছের বন্ধুরাও একদিন সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতে পারে; আবার কোনো অপরিচিত মানুষও হয়ে উঠতে পারে সারাজীবনের বন্ধু। শিখেছি, ‘আর কখনো নয়’ কথাটাও কখনো সত্যি হয় না, আর ‘চিরকাল’-এরও একদিন শেষ আছে। শিখেছি, যারা সত্যিই কিছু চায়, তারা…

  • জিবরানের আকাশ মেরি হাস্কেল

    কাহলিল জিবরানের মৃত্যুর পর মেরি হাস্কেল লিখেছিলেন নিজের ডায়েরিতে— “আজ থেকে আমি আর কেবল মেরি নই। আজ থেকে আমি সেই নারী, যার বুকের ভেতরে এক মৃত মানুষ বেঁচে থাকবে চিরকাল।” ভালোবাসা যদি ভালোবাসার মতোই হয়,তবে তা আকাশ হয়।ভালোবাসা কখনও মানুষকে সীমাবদ্ধ করেনা বরং আরও বিস্তৃত করে।মেরি হাস্কেল কাহলিলের আকাশ হয়েছিলেন। মদ্যপ পিতার উদাসীনতা,আর্থিক টানাপোড়েন,দুর্দুর্নীতির দায়ে…

  • শব্দের গতি

    ঋতুপর্ণ ঘোষ একবার “কোলাহল” শব্দটা নিয়ে আক্ষেপ করে বলেছছিলেন শব্দটাকে আমরা এতো ভীতি দিয়ে মুড়ে দিয়েছি!বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যারা তাদের সহজ অর্থ হারিয়ে ,ভয়বোধক দ্যোতনার প্রতিফলন হয়ে গেছে। যেমন-ভিড়,একা,কোলাহল,নিঃসঙ্গতা,নিস্তব্ধতা,অন্ধকার এমন আরও বহু শব্দ! সক্রেটিস বলেছিলেন,ভাষার অপব্যবহার আত্মায় দানবের জন্ম দেয়।তিনি ব্যাকরণের শুদ্ধতা বা অশুদ্ধতা বোঝাননি। তিনি বলতে চেয়েছিলেন ভাষার সত্যকে অস্বীকার করে…

  • হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান

    হেমন্তের দিকে দিনগুলো এগিয়ে যেতে থাকলে উৎপল কুমার বসুর এই লাইনটা মাথার মধ্যে সেটে থাকে -আমার ব্যক্তিগত লিখনভঙ্গিমা আমি হারিয়েছি বাদামপাহাড়ে। মনে হয় ভাস্কর চক্রবর্তী কানের কাছে নিঃশ্বাস ফেলে আওড়াচ্ছেন- এইসব সারেগামা পেরিয়ে তোমার কাছে দু-দণ্ড বসতে ইচ্ছে করে। আর দিগন্ত ছাপিয়ে হেমন্ত এক জমকালো মেলানকোলির জামা গায়ে দিয়ে নামতে থাকে ধীরে। আমার কেবলই মনে…