বিচ্ছেদ

চালতে চালতে নামে শাহরুখ খান এবং রানী মুখার্জীর একটা সিনেমা আছে।
এক ঝলকের কঠিন প্রেম বিয়ের মত পরিণতি পায়,কিন্তু এবার সম্পর্কের মাঝখানে প্রেম ছাড়াও যা জড়ো হয় তা বৈসাদৃশ্য।

এবার শুরু হয় অন্য এক যাত্রা।যেখানে বিছানায় পড়ে থাকা ভেজা টাওয়াল,জুতো এখানে সেখানে ফেলে রাখা,অগোছালো ঘর,রাতে দেরিতে ফেরা,বন্ধুর কাছ থেকে নেওয়া ধার সমস্ত প্রেম ছাপিয়ে প্রস্ফূটিত হয় ঝগড়ায়।তখন প্রেম থাকেনা,থাকে কেবল অস্বস্তি। দুজন দুজনের কাছাকাছি হওয়ার অবাঞ্চিত তিক্ততা।

শোপেনহাওয়ারের সেই পারকুপাইন ডিলেমা।যেখানে প্রচন্ড ঠান্ডায় দুটো শজারু উষ্ণতার খোঁজে নিজেদের আলিঙ্গন করলে কিছুটা সময়ের পরই উষ্ণতা পাবার সঙ্গে সঙ্গে বিঁধে যায় কিছু কাটা।যেগুলো তাদের আবার দূরে সরায়।

ম্যাথিউ ফ্রে নামে একজন ম্যারেজ কোচ আছেন যার বিবাহবিচ্ছেদ হলে, তিনি তা নিয়েই লিখছেন “কেন তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে”-এই শিরোনামে একটা নিবন্ধ।
সেখানে তিনি বলিছিলেন-আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছিল, কারণ আমি বেসিনে গ্লাস রেখে দিতাম।অন্তত আমি তাই ভেবেছিলাম।

কিন্তু সত্যিটা হলো-সে আমাকে সেই বেসিনে রেখে দেয়া গ্লাসের জন্য ডিভোর্স দেয়নি,
বরং এজন্য যে, আমি সেই রেখে দেয়া গ্লাসের মানে বুঝিনি।

তার কাছে সেটা ছিল এক অবহেলা।তার কথাকে গুরুত্ব না দেয়া।
একটা নোংরা গ্লাস, যেটা সে বলেছিলো ধুঁয়ে রেখো।ধোয়া হয়নি, মানে আমি তার অনুভূতিকে পাত্তা দিইনি।
প্রতিদিন সে শতবার ছোট ছোট ব্যাপারে কষ্ট পেত, আর আমি ভাবতাম-এটা তো তুচ্ছ ব্যাপার! একটা গ্লাস ধোয়া হলো কি না তাতে কী এসে যায়!

কিন্তু তার কাছে এই তুচ্ছ ব্যাপারটাই ছিল একটা গভীর কথার মত,তা হচ্ছে-তুমি গুরুত্বপূর্ণ নও।

একদিন সে ক্লান্ত হয়ে গেল।সে আর এমন জীবনে থাকতে চাইল না যেখানে তার ছোট ছোট অনুভূতিকে কেউ বোঝে না,যেখানে একজন সঙ্গী থাকা সত্ত্বেও তাকে একা মনে হয়।
আমি তখনও বুঝিনি-ভালোবাসা মানে কাউকে বোঝানো নয় যে, তার বলা কথাটা তুচ্ছ,ভালোবাসা মানে এমন কিছু করা, যা তার জীবনে একটু সহজ করে,তাকে গুরুত্বপূর্ণ করে।

ম্যাথিউ ফ্রে’র মত এমন অনেক মানুষ,অনেক দম্পতি আছেন যারা নানান বিষয়কে তুচ্ছ বলে গৌণ করেন।একটা ভেজা তোয়ালে বিছানার ওপর থেকে তুলে শুকোতে দেয়া কোনো মহাকাজ নয়,কিংবা ভেজা তোয়ালে ফেলে রাখা।কিন্তু কেউ যখন দিনের পর দিন বলে ,রেখোনা,তা বড় বিষয়।

সম্পর্ক তার শ্রী হারায় বড় কোনো ঘটনার জন্য নয়,
বরং ছোট ছোট অবহেলা, অল্প যত্নের অভাব আর
“আমি তো কিছু ভুল করিনি”র মত গৎবাধা ধারণা থেকেই।

Similar Posts

  • লাঁকা,মুরগি,ভুট্টাদানা

    ফ্রয়েডের পর সবচেয়ে বিতর্কিত একজন মনোবিশ্লেষক হচ্ছেন লাঁকা।লাঁকার একটা সাইকোসিস আছে এমন- এক লোক মুরগিকে প্রচন্ড ভয় পায়, কারণ তার তার মনে হয় সে নিজেই একটি ভুট্টার দানা আর মুরগি তাকে ঠোকর দেবেই। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক মাস চিকিৎসার পর শেষ পর্যন্ত সে বিশ্বাস করতে শেখে যে, সে কোনো ভুট্টার দানা নয়,সে মানুষ।…

  • মানুষের বেদনা

    গুলজারকে একটা কবিতার আসরে প্রশ্ন করা হয়েছিলো,এই যে আপনি মানুষের জীবনের সমস্ত অনুভূতিকে কলমের খোচায় জীবন্ত করে তোলেন এগুলো সমস্তই কি আপনার জীবনে ঘটেছে।গুলজার উত্তরটা একটা কবিতা দিয়ে দিয়েছিলেন।কবিতাটার সারমর্ম এমন যে ,তুমি যে মুহুর্তগুলো যাপন করে ফেলেছো,সেগুলো তো তোমার কাজে আর লাগছেনা।সেগুলো আমাকে দিয়ে দাও। আমি অনুভূতির আলমরিতে শব্দ দিয়ে সেগুলো তুলে রাখবো। সিদ্ধার্থ…

  • জন্মদিন -২৬

    শোপেনহাওয়ার বলেছিলেন- জন্মে যে লাভ হয়েছে এরচেয়ে বড় ক্ষতির সম্ভাবনা আর নেই!মানুষ কেনো জন্মায়? পৃথিবীর অনেক উত্তর না জানা প্রশ্নের মতো এও এক প্রশ্ন।দর্শন,বিজ্ঞান,ধর্ম সমস্ত’র যে উত্তর তা আমার মনঃপুত হয়নি কখনও। হতে হবে এমন দায়ও পৃথিবীর নেই!তবু কীসের যে টিকে থাকা কীসের যে লড়াই কে জানে! ধীরে ধীরে সুনীলের কেউ কথা রাখেনির বয়সে পোঁছে…

  • শব্দের গতি

    ঋতুপর্ণ ঘোষ একবার “কোলাহল” শব্দটা নিয়ে আক্ষেপ করে বলেছছিলেন শব্দটাকে আমরা এতো ভীতি দিয়ে মুড়ে দিয়েছি!বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যারা তাদের সহজ অর্থ হারিয়ে ,ভয়বোধক দ্যোতনার প্রতিফলন হয়ে গেছে। যেমন-ভিড়,একা,কোলাহল,নিঃসঙ্গতা,নিস্তব্ধতা,অন্ধকার এমন আরও বহু শব্দ! সক্রেটিস বলেছিলেন,ভাষার অপব্যবহার আত্মায় দানবের জন্ম দেয়।তিনি ব্যাকরণের শুদ্ধতা বা অশুদ্ধতা বোঝাননি। তিনি বলতে চেয়েছিলেন ভাষার সত্যকে অস্বীকার করে…

  • এলিফ শাফাক

    আমি শিখেছি, ভালোবাসা কখনো অপ্রত্যাশিতভাবে এসে হাজির হতে পারে, আবার এক রাতেই নিঃশেষও হয়ে যেতে পারে। শিখেছি, খুব কাছের বন্ধুরাও একদিন সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতে পারে; আবার কোনো অপরিচিত মানুষও হয়ে উঠতে পারে সারাজীবনের বন্ধু। শিখেছি, ‘আর কখনো নয়’ কথাটাও কখনো সত্যি হয় না, আর ‘চিরকাল’-এরও একদিন শেষ আছে। শিখেছি, যারা সত্যিই কিছু চায়, তারা…

  • কবিতা যে কারণে

    শব্দের রাস্তা ধরে হাঁটতে গিয়ে,কবিরা যে হোঁচট খন তা’ই আসলে কবিতা। কবিতা সেই দুঃখবন,গাঢ় হয় রূপকে। আড়ালকে ভরসা করে যে কথাগুলো কবি বলেন সে কথাগুলো তেমনই থেকে যায়।পাঠকের কাছে যা পৌছায় তা পাঠকের নিজেরই কল্পনা অথবা অবচেতনের বিস্তার। কবিতা কোনও চূড়ান্ত গন্তব্যের কথা বলেনা বরং সমূহ গন্তব্যের সম্ভাবনার কথা বলে । কবিতা বাস্তব নয় আবার…