person's left hand covered with red glitters

নেকরোফিলিয়া


প্রলেতারিয়েত হাঙরের দাঁতে ঘুমিয়ে পড়েছে শরৎ
ফ্যান্টাসি জুড়ে কালো রঙের মাইম, জোকার মঞ্চ
অস্তিত্বের ওপর ঝুঁকে আধোলীন
সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকা অন্ধকারপ্রিয় জানালা
তোমার ভঙ্গিমা এড়িয়ে
ক্ষুধা আমাকে ফেরি করে পৃথিবীময়।

এখানে আধোছায়া
মাংসের মর্মরে ভাঙার আওয়াজ
ধাতুফলকের বিচূর্ণ রঙে উড়ে যাচ্ছি
কুহকে, অন্তরালে পালকের নরম কাটছে দাঘ্রিমা
তোমাদের শহরে আমার স্বাধীনতা মিথের পতাকা। 

আগুন আর পোড়াচ্ছেনা
গড়ে নিচ্ছে কঠিন
এখন সকল আঘাতই ঝঙ্কার
তথাপি আমার শরীরে বিরহ খোদাই করে চলেছে যে কারিগর
সে বড়ই নিখুঁত।

ক্লাসঘরের নৈঃশব্দ্যহিমে আমাকে কাঁদে শিশুর মন
পেন্ডুলামের অশনিসংকেতে 
দিকপালহীন বাড়ছি আমি
বেঁচে থাকার বেরসিক মেমব্রেনে।

Similar Posts

  • মুখ

    কাটাতাঁরে ঝুলে থাকা মৃত চড়াইটাকে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তেআসলে এর পরই মীমাংসীত হবে আরও একটা হত্যা অথবা আত্মহত্যা। ময়নাতদন্তের পর ফরেনসিক রিপোর্টে ডাক্তার লিখলেন- কোথাও কোনো আঘাত নেই, ক্ষত নেই, বিষক্রিয়া নেইমৃত্যুর কারণ-  হৃদপিন্ডের গভীরে একটি বেকসুর মুখ।

  • কবি

    সভাঘরের এককোণে আপনার সবচেয়ে সুন্দর ছবিটা টানিয়ে আলোচনা হচ্ছেকিছুক্ষণ আগে আপনাকে আবৃত্তি করেছেন একজন সুন্দরী রমণীযার চিবুকে একটি গাঢ় তিল আছেতিলটা সম্ভবত আপনার জীবনের মতো ক্ষুদ্র এবং তার সৌন্দর্য কবিতার মতো বিস্তৃতআপনি শুনতে পাচ্ছেন?ওরা বলছেআপনার কাগজে উড়ে বেড়াতো ঝাক ঝাক সোনালী পাখিশুনেছি আপনার প্রেমিকার কিছু স্বপ্ন ছিলো বেঁচে থাকার দিনে আপনার পায়ের জুতোটা ছেঁড়া ছিলো!

  • যাও?

    তুমি চলে গেলে আমি প্রেম গুটিয়ে বসে থাকিদেখি-এখানেও সন্ধ্যা নামে ধীরে,কাকডাকা ভোরে চায়ের ধোঁয়া উঠে,ভেজা বারান্দায় পা ফেললেমাটির গন্ধ বুকের ভেতর ঢুকে পড়ে। এখানেও বৃষ্টি আসে মৌসুমে,ছাদের কোণে জল জমে ছোট ছোট সমুদ্র হয়,এখানেও ভাতের পাশে লবণ-লঙ্কা,ভাজা মাছের সাথে ডাল গড়ায় প্লেটে। এখানে ভালোবাসা থাকে—এখানে ক্লান্ত বুকমার্জিন টেনে সাদা পাতায়ভুলের ওপর ভুল লিখেশেষ পাতায় আবার…

  • সম্ভাবনার হাওয়ায়

    বিশীর্ণ হয়ে আসি শব্দে যতটা পারি            যেনো ভাঙা চালার পাশে নুঁয়েছে ভোরতোমার মুখ উত্তরের হাওয়া,          আকন্ঠ রূপে ডুবে যাওয়া চোখের সাঁতার জানা নেই                 জানি,         সত্যের এপাড়ে প্রবল কবিতা মিথ্যা বলে গেছে শত        ঝুঁকে আছে অন্তরীণ তোমার ভেতর         সারাদিন বাজছে যে সুর তার আরোহণ বেয়ে নেমে আসি  তোমার শরীরে লীন হয়ে আসি, ভাবি তীর্থঙ্কর  চলে যাব,…

  • খাঁচা

    এখানে কোথাও মুক্তি নেইদেহের চুনকামে আবদ্ধ আত্মা বিধ্বস্ত ডানায়এখানে পাখিরাও আত্মহত্যাপ্রবন অধীর কান্নার স্রোতআয়ত চোখে উদগ্রীব অন্ধকার কেড়ে যে যা নিয়ে যায় তা ফিরিয়ে দেয়া কি এতো সহজ! জীবন্ত চিতায়  মুখাগ্নি রোজনীরব নীরবতায় অভিমানের হৈ চৈহাতের রেখায় অনন্ত ক্ষয় জানি এ পৃথবীতেসুখের মিছিল সার্বজনীন নয়। এইখানে বিছায়ে রেখো পাঁজরআমি ফিরিবোদিনশেষের কোলাহলে নিজেরে থুয়েএইখানে, তোমার কাছেওগো আন্ধার…

  • কাঠঠোকরা

    আমাকে তুমি বলে দিতে পারো বলে থামিয়ে দিলে কোলাহলওভাবে বহুদিন কেউ স্পর্শ করেনি আমায়যেভাবে তোমার পাঁচটা আঙুল কিনে নিলো অবলীলায়কেউ বললো অন্যায় করছিস, করছিস অযাচারশুধু এইটুক জানতামকাঠঠোকরার মতো পাঁচটি আঙুল খুঁড়ে চলেছে হৃদয় আমারভালোবাসছি আবারশুধুমাত্র সেই পাঁচটা আঙুলকে তোমারযেখানে আমি রাখতে চেয়েছি এতোকালএকটা নির্জন রাতের অনাহারএকটা বিচ্ছিন্ন সমুদ্রতটঅনাহত প্রবল ঝড়,গুড়ো কান্নার দমকএকটা ঝরা পলাশের দলিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *