shallow focus photo of pink flowers

অর্কিডের ঠোঁট

যে ছায়া তুমি পুতে দিয়েছো অন্য কারও বুকে
ধরো, কোনো একদিন সে আর বাড়ি ফিরলোনা।
তুমি খুঁজতে লাগলে ব্লেড, স্লীপিং পিল, উচু কোনও দালান।
জেনো, এমন অনেকদিন আমারও গ্যাছে জেনো,বহুদিন আমি ফিরিনি
একাই হেঁটেছি ফুটপাত অন্ধকারের গতি
বুুকের ভেতর ভেঙেচুুড়ে ঘরবাড়ি
অভিমানে নিলাম ডেকে একান্ত শহর
ভিড়ের পায়ে পায়ে চলে গিয়েছে কোথায়, কে জানে!
এভাবেই এক একটা দিন গ্যাছে
তোমাকে মুছে ফেলেছে
ঘড়ির কাঁটার সূ্ক্ষ্ম হিসেব, নির্ভুল দিন গণনা ।
বারান্দায় ফুটে থাকা অর্কিডের ঠোঁট, অবিরাম মৌনতা
রেলিঙের অন্যমনস্ক আঙুল, হাতের সচেতন উল্টোপিঠ।
কিছু ভুল শুধরে দিয়েছে কার্ণিশে বাসা বাঁধা রোদ
মৃত সবুজের ধূসর শীতকাল।
তোমাকে নিয়ে গেছে কাগজ কুড়ানো হাওয়া,
তুমি পরে থেকেছো স্যাতস্যাতে মেঝেতে, জঞ্জালের স্তুপে
তোমার বুক কুড়ে খেয়েছে সহস্র উইপোকা, ইদুরের বসত বাড়ি
বিলীন হয়েছো, হারিয়ে গেছো সময়ের হাঁ-মুখো ব্ল্যাকহোলে।
ব্লেড, স্লীপিং পিল, উচু কোনও দালান
কিছুটা অপেক্ষা তুমিও করতে পারো
বিশ্বাস করতে পারো
ঘড়ির কাঁটার সূ্ক্ষ্ম হিসেব, নির্ভুল দিন গণনার।

Similar Posts

  • আমন্ত্রণ

    রাতের মলাটে একা হয়ে যাচ্ছো তুমিতোমাকে কুড়িয়ে নিচ্ছে গভীর অন্ধকার। এমনই কোনো এক রাতেব্রেইলের অক্ষরে জানিয়েছ আমন্ত্রণ-রেস্ট হাউজের অর্বাচীন দুটো রাতগারো চু’এর নেশাতুর ঢোক নির্বিবাদ আঙুল,চুল,চিবুক, মনডুব  সৃষ্টিতত্ত্বের গভীরেকুড়িয়ে নেবো তোমার সবটুকু নরম তখন হয়তো  পাহাড়ের অহংকারী অন্ধকার ভেদ করে জানালার কাঁচে ঝাড় লন্ঠনের ক্ষীণ আলোকুয়াশার হিম ছুঁতে চাইবে খুবআমরা ভুলে যাবো সব, ডুবে যাবো খুবপ্রমত্ত…

  • মানুষের সৌন্দর্য তার দেখবার দৃষ্টিতে

    মানুষের সৌন্দর্য বিষয়টা যতোটা না নির্ভর করে তার বাহ্যিক অবয়বের উপর তারচেয়ে বেশী নির্ভর করে যে দেখছে তার দেখবার ভঙ্গির ওপর।রবীন্দ্রনাথের বলা-অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা সেই ভঙ্গিমার কথাই বলে। মূলত কোনো মানুষের নিজস্ব কোনো নিখুঁত রূপ থাকে না,আমাদের দেখার ভঙ্গি ও মনস্তত্ত্বই তাকে অপরূপ করে তোলে। যখন আমরা কাউকে গভীরভাবে ভালোবাসি, তখন কেবল চর্মচক্ষু…

  • দেয়াল

    আমি এবং পৃথিবীর মাঝখানে দেয়াল হলে তুমি তোমাকে অস্বীকার করা গেলে ভেঙে ফেলা যেতো  দেয়ালযাওয়া যেতো পৃথিবীর খুব কাছাকাছি নিজেকে অনিশ্চিত বাজির দিকে ছুঁড়ে দিয়ে অপেক্ষা এখন কেবল মৃত্যুরসম্ভবত মৃত্যুই সেই অস্বীকার! নিকোটিন শুষে পঁচে যাওয়া ফুসফুস আর হৃদপিন্ডের ভগ্নাংশ নিয়েআবাদ হওয়া সময়কে  কিছুতেই জীবন বলা যায়নাতবুও রোজ  দাঁড়াতে হয় তার মুখোমুখিডাকতে হয় প্রিয় নাম, জীবন!

  • অন্যমনস্ক পাতারা

    কোথাও যাবোনা, দুজন বসে থাকবো পাতাদের ঝরা শব্দেবিকেলের দিকে হেলে যাবো কিছুটামানুষের পায়ের কান্নায় যে পথ ভিজে ভিজে গেছে সারা দুপুরতার কাছে ,ফিরবো শুনশান নীরবতাকোথাও যাবোনা, শুধু বসে থাকবো দুজনেআরও অনেক দুজনার মধ্যে।

  • যাবার আগে

    ক্লান্তি মুছে উড়ে যাবো দূর, ডানার অস্ফুট রেখে তোমার কাছে,যেনো পৌড় কোনও বিকেল –দ্বিতল জানালার বাসেসেও যাচ্ছে বাড়িউড়ে যাবো নির্ঝরমেঘার্দ্র শরীর ছোঁবেনা?

  • অনাথ মগ্নতা

    তোমাকে ভালোবেসে এখানে দাঁড়িয়ে থাকি হতবুদ্ধি বইয়ের পাতার মতো অপেক্ষা করি আঙুলের এই বুঝি এলে কিছু ধুলো আলগোছে সরিয়ে অপেক্ষায়আমাকে আবৃত্তি করে অপ্রকৃতস্থ যৌবন মাথার ভেতর ভীষণ হৈ চৈ লিখে ফেলি শিহরিত রাত, আমাদের সন্তানেদের ঘুমন্ত মুখতাপহীন বুকে শতশত আগ্নেয়গিরির উত্তাপ…. অনন্ত ইথারে অনর্গলতোমাকে ঠিক তেমনই ভালোবাসিযেমন বেসেছি ঝরা জলপাই পাতার লালশহুরে হাওয়ার বিজন অন্ধকার তোমাকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *