a close up of a person with blue eyes

আমার চোখ চোরাবালি

সভাঘরের এককোণে আপনার সবচেয়ে সুন্দর ছবিটা টানিয়ে আলোচনা হচ্ছে
কিছুক্ষণ আগে আপনাকে আবৃত্তি করেছেন একজন সুন্দরী রমণী
যার চিবুকে একটি গাঢ় তিল আছে
তিলটা সম্ভবত আপনার জীবনের মতো ক্ষুদ্র এবং তার সৌন্দর্য কবিতার মতো বিস্তৃত
আপনি শুনতে পাচ্ছেন?
ওরা বলছে
আপনার কাগজে উড়ে বেড়াতো ঝাক ঝাক সোনালী পাখি
শুনেছি আপনার প্রেমিকার কিছু স্বপ্ন ছিলো
বেঁচে থাকার দিনে আপনার পায়ের জুতোটা ছেঁড়া ছিলো!

উচ্চাংগ সঙ্গীতের আসরে আমার কানে পিনপতন নীরবতা
এ কি! আমি আওড়ে যাচ্ছি ফ্রয়েডীয় সমীক্ষা
অপ্রিয় কিছু মিথ্যে কথা
সকালে যে লোকটাকে বসে থাকতে দেখেছি চায়ের দোকানে
কালো রঙ কিলবিল করছিলো তার বুকে
তার কানেও কী বাজছে পিনপতন নীরবতা
তোমার বুকের ভেতর উইপোকা
আমার চোখ চোরাবালি
এবার শোনো জলের কথা বলি
ডুবে যাওয়ার পর নৌকায় ফিরি
পাবগুলোতে ভীষণ ভীড় হয় রাতকাল
বেশী খেলে শরীর খারাপ হয় তোমার
শুনেছি ভালোবেসেছো আমাকে
উলের সুতোয় বুনছো প্রেমকাল
বুঝেছো লোকটার বুকে কিলবিল করছিলো অন্ধকার
দুপুরে কি ছিলো খাবার মেন্যু?
ভাতঘুমে তোমার বালিশে প্রিয় কার নাম?
সে যেই হোক
আটকা পরেছিলো যে পাখিটা তাকে উড়িয়ে দিতে চাই
চুমু খাবার আগে
বইটা বন্ধ করে রাখতে চাই…
আপাতত বইটা বন্ধ থাক
আমরা উচ্চাংগ সঙ্গীতের আসর, বুকে কিলবিল করা অন্ধকার লোক, পাখিটার কাছে ফিরে যাই।
পালট -উলট।।

Similar Posts

  • নেকরোফিলিয়া

    ১প্রলেতারিয়েত হাঙরের দাঁতে ঘুমিয়ে পড়েছে শরৎফ্যান্টাসি জুড়ে কালো রঙের মাইম, জোকার মঞ্চঅস্তিত্বের ওপর ঝুঁকে আধোলীনসূর্যাস্তের দিকে তাকিয়ে থাকা অন্ধকারপ্রিয় জানালাতোমার ভঙ্গিমা এড়িয়েক্ষুধা আমাকে ফেরি করে পৃথিবীময়।২এখানে আধোছায়ামাংসের মর্মরে ভাঙার আওয়াজধাতুফলকের বিচূর্ণ রঙে উড়ে যাচ্ছিকুহকে, অন্তরালে পালকের নরম কাটছে দাঘ্রিমাতোমাদের শহরে আমার স্বাধীনতা মিথের পতাকা। ৩আগুন আর পোড়াচ্ছেনাগড়ে নিচ্ছে কঠিনএখন সকল আঘাতই ঝঙ্কারতথাপি আমার শরীরে বিরহ খোদাই…

  • প্রাক্তণ

    প্রাক্তণ প্রেমিকেরা সাধারণত কখনো প্রিয় হয়নাস্মৃতি ঘাটলেই মনে হয় কোনো লাশকাটা ঘরে ঢুকে পড়েছিযেখানে ছিন্নভিন্ন বিভৎস দেহ নিয়ে পড়ে আছে ভালোবাসার শবযেখানে ঠান্ডা নীরবতা আর মৃত মৃত গন্ধে  আটকে আসে দম অথচ সে আমার  ভীষণ প্রিয়শীত সকালে জড়ানো ওমওম চাদরের মতো প্রিয়তার পাতা উল্টালে  আজও সুবাসিত হয়ে ওঠে আমার বুক। এখনও মাঝে মাঝে আমাদের দেখা…

  • বৃত্ত

    ছত্রাকে ছত্রাকে ঢাকা জনম আর  অপুষ্টিজনিত মৃত্যুর পাশে তুমি কাল্পনিক শ্লেষঅজস্র হত্যার সাবলীল পরিহাস,ইতিকথার শেষখন্ড। কু-আশা ঘেঁটে স্পষ্ট অক্ষরলতায় যে শব্দ,আঙুলের নয়অলক্ষ্যের ইঙ্গিতে যে যোগাযোগসেখানেই সত্যপ্রেম, ভালোবাসা,সঙ্গম  অথবা ঘৃণা। তোমার মিথ্যাচার হেঁটে ক্লান্ত অন্তত যতিচিহ্নের বিরাম দাও! কম্পাস ভুল করা সন্ধ্যা,চেনা ঢেউবিষণ্ন প্রেমিকাদের নীচু স্বর আর সুন্দরী নদী থেকে ফুরসত মিললেফিরতে ফিরতে ভুলে যাওয়া ছাতার পাশে   ফেলো এসো…

  • প্রত্যাহার

    কতোটা অগোচর ছিলো নির্লিপ্ত এই ফিরে আসাজানে অরণ্য বিষাদ মেখে উড়ে যাওয়া পাখির ডানা। ফেলে আসা ছায়ার শরীরে তুমি গোটা গোটা অক্ষরে লিখে চলেছো নীরব প্রত্যাহার তোমার অনভ্যস্ত আলাপচারিতার দিকে তাকিয়ে ভাবিঅলীন্দের দেয়ালে আমিই অলঙ্কৃত করেছি তোমার সর্বশ্রেষ্ঠ পোর্ট্রেট। 

  • ডুব

    নিজের ভেতর ডুবে যেতে যেতে দেখা হয়ে যায় তার সাথেডেবে যাওয়া রথের চাকার মতো গেঁথে যাওয়াএ দেখা না হলেই বোধহয় ভালো হতো।কবেই তো থেমেছে গান, ভেঙেছে আসরশেষ শ্রোতাও ফিরে গেছে ঘরঅজানা টঙ্কারে কালিঝুলি মুছে গেয়ে ওঠেস্মৃতির অরুণ সেতারনিমেষে জ্বলে ওঠে রঙমশালঅনলের বিস্তৃত শোভাযাত্রানিশান্তের বহতা হাওয়াএই মলাটে নোঙর করা জীবন সমগ্রতোমার সাথে দেখা না হলেই ভালো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *