broken heart hanging on wire

প্রাক্তণ

প্রাক্তণ প্রেমিকেরা সাধারণত কখনো প্রিয় হয়না
স্মৃতি ঘাটলেই মনে হয় কোনো লাশকাটা ঘরে ঢুকে পড়েছি
যেখানে ছিন্নভিন্ন বিভৎস দেহ নিয়ে পড়ে আছে ভালোবাসার শব
যেখানে ঠান্ডা নীরবতা আর মৃত মৃত গন্ধে  আটকে আসে দম

অথচ সে আমার  ভীষণ প্রিয়
শীত সকালে জড়ানো ওমওম চাদরের মতো প্রিয়
তার পাতা উল্টালে  আজও সুবাসিত হয়ে ওঠে আমার বুক।

এখনও মাঝে মাঝে আমাদের দেখা হয়ে যায়
আমারা পাশাপাশি হাঁটতে থাকি
পার হতে থাকি ভিড়, কোলাহল, শহর
আমার পিঠে আঙুুল রেখে সে গল্প বলে তার প্রেমিকার
আমিও বলে যাই এইসব দিন রাত্রির কথা আমার 
গল্প করতে করতেই আমরা একসাথে চা খাই
দাম মিটিয়ে বাড়ি ফিরে যাই..

আমাদের বারবার দেখা হয়ে যায়
কথা হয়ে যায়
একসাথে পথ হাঁটাও হয়ে যায়

প্রাক্তণ প্রেমিকেরা সাধারণত কখনো প্রিয় হয়না
অথচ সে আমার  প্রিয় হয়ে যায়
আমার থেকেও আমার প্রিয় হয়েই থেকে যায়।

Similar Posts

  • পুনর্বার

    মর্মর অশ্রুত পাতাদের ভেঙেতোমার বাড়ির ঘাসে শিশুর হাতের ছোঁয়ামৃত ছিলাম –তুমি আবার জন্মালে প্রেমিক হয়েদক্ষিণে হাওয়ার উতলেআমি এখনও চড়ে বসি অচিন ঘোড়ায়ঘাস, লতাপাতা আর প্রজাপতির আদিম দ্বীপেবুনে রাখি কোমল বয়েসমাঠের ধারের রাখাল বাঁশিপথ ভুলিয়ে দেয় বহু মর্মকথারআমাকে ধরে রাখো-বিরলপ্রজ বৃক্ষের শিকড়েআদিম গুহায় ধরে থাকা প্রদীপে।

  • ডাকনাম

    তোমার ব্যথার পাশে আমি এক গভীর রমণী উড্ডীন তারাদের ছলছলশহর থেকে দূরে গোপন আরোগ্যালয়, সারি সারি শুশ্রুষাশহরের হাওয়ায় দোল খাওয়া নিঃস্ব চুলে পরম আঙুল।তোমার গোপনে আমি এক গহ্বর পিয়ানোনিঃশব্দের রীডে তোমার ভেতর বাজি দিনমানতোমাকে বাজাই দ্রোহ যাতনায়।তোমার বুকের পাশে আমি ছলাৎছল মাছেদের ঋতুকালজলের ঝিরিঝিরি উদ্বেগতোমার ঠোঁটের তীরবর্তী ল্যান্ডস্কেপে সুখের বালিয়াড়ি ঢেউতোমার স্পর্শে আমি সদ্য নারীঢেউয়ে…

  • প্রত্যাহার

    কতোটা অগোচর ছিলো নির্লিপ্ত এই ফিরে আসাজানে অরণ্য বিষাদ মেখে উড়ে যাওয়া পাখির ডানা। ফেলে আসা ছায়ার শরীরে তুমি গোটা গোটা অক্ষরে লিখে চলেছো নীরব প্রত্যাহার তোমার অনভ্যস্ত আলাপচারিতার দিকে তাকিয়ে ভাবিঅলীন্দের দেয়ালে আমিই অলঙ্কৃত করেছি তোমার সর্বশ্রেষ্ঠ পোর্ট্রেট। 

  • সরোদ এবং আত্মহত্যাপ্রবণ সন্ধ্যা

    ডোমদের হাতে সরোদ হয়ে বাজে নিথর শরীর,আত্মহত্যার সুর! বিসংবাদিত  সময়ের যেকোনো আত্মহত্যাপ্রবণ সন্ধ্যাএবংএপিটাফ কখনো মিথ্যে বলেনা! তবে কী মানুষ মৃত্যুর মোড়কে মুক্তি খোঁজে? ফর্মোনাইট্রাইলে কালশীটে জিভের দিকে তাকিয়েসেই সংক্রান্ত উপসংহারে আমরা এখনো পৌছতে পারিনি। মানুষ কেবলই চিত্রিত চরিত্র একনিপুণ মহড়ায় করছে নিজেকে দৃশ্যায়ন। সমান্তরাল জীবনের অসংখ্য বিভাজনক্যালকুলাসে ক্লান্ত প্রতিটি নিঃশ্বাসঅমিমাংসীত- কতোটা অযৌক্তিক বেঁচে থাকা আর  কতোটা…

  • ইবাদত 

    ১আত্মার উন্নতি কামনায় জায়নামাজে বসে নীল বাড়িটার কথা মনে পড়েতসবির দানায় পরম আঙুল মীনা করে তোমার শরীরতেলাওয়াত করি তোমারে সহীহ্ উচ্চারণে।ইবাদতে মশগুলবৈশাখের শেষ দিনগুলো তোমারে পেয়েও পায়না দিদার। গভীর মোরাক্বাবায়ফজরের মোনাজাতে ঝরা শিউলীনীল বাড়িটার রঙ ক্রমশ ধূসর। ২ঘরের দাওয়ায় সে জ্বেলে রেখেছে আলোতার মোনাজাতের হাত খসে পড়ছে কান্নায়অবাক সে তসবির, আমার চোখ কেঁপে যায়আল্লাহ কী করে তুমি…

  • ছাপ

    খুব কাছ ঘেষে দাঁড়ালে আজও হাত কাঁপে অথচ মুছে গেছি কতোদিনভীষণ আগুন জ্বেলেদুজনে আলগোছে, দু’দিকে।এখন ভালোবাসার রাত নামে হাভাতে অন্ধকারে ক্ষুধার্ত শিশুর পেটেপাশ দিয়ে হাঁকিয়ে যায় লাস্ট লোকাল, কোলাহল, মানুষতোমার জানালার শীতার্ত ঢাকনা খুলে ওম খুঁজে নক্ষত্রের ছায়াআমাদের কথা ভেবে চির অসুখী প্রেমিকার বুকের খাঁজে জমে শ্যাওলানাভীর চারপাশে উল্লাসে ফেটে পরে ক্ষুধার্ত শিশুর হাহাকারউরুর বৃত্তে পাক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *