person raising both hands

মানুষ

আমার যে বন্ধুটি আত্মহত্যা করেছিলো
সে বলতো-
কেউ কেউ মানুষ হয়! 
মানুষগুলো ঘুড়ির মতো
সুতো কেটে গেলেই মুখ থুবড়ে পড়ে হারিয়ে যায়
ফানুসের মতো উড়ে যায়,ফুরিয়ে যায়!

আমার সেই বন্ধুটি সুতো কাটা ঘুড়ির মতো মুখ থুবড়ে পড়েছিলো
হারিয়ে গিয়েছিলো,
ফানুসের মতো উড়ে গিয়েছিলো, ফুরিয়ে গিয়েছিলো।

.
সেদিন সবাই আফসোস করতে করতে বলেছিলো 
আহা! শেষে কিনা নিজেই কেড়ে নিলো নিজের প্রাণ
কেবল আমিই জেনেছিলাম জীবন কেড়ে নিয়েছিলো তার বেঁচে থাকার অধিকার। 
সবাই মুখোশ হয়ে বাঁচতে পারেনা
“কেউ কেউ মানুষ হয়! “

.
আমার যে বন্ধুটি আত্মহত্যা করেছিলো
আমি তার মরণোত্তর সুখী জীবন কামনা করে কোনো প্রার্থণা করিনি
কারণ আমি জানি মৃত্যুর পর সুখের কোনো প্রয়োজন নেই!
আমার প্রার্থনা করেছি পৃথিবীর বুকে নিঃশ্বাস নেয়া মানুষগুলোর জন্যে
ওরা হেরে না যাক, ওরা ভালো থাক
ওরা বেঁচে থাক, ওরা জিতে যাক। 

Similar Posts

  • নাম নেই এমন কবিতা-৩

    লিখবো বলে আর লেখা হয়না। শহুরে হাওয়ায় কাক ওড়ে। বাতাস দুলে দুলে সরে যায়। রাস্তার ভিড় আর কোলাহল ঠেলে যখন নিজের কাছে এসে দাঁড়াই, তুমি তখন সবজিওয়ালার ভ্যান থেকে বেছে বেছে তুলে নেয়া জীবন।রান্নার হাঁড়িতে কষিয়ে নেয়ার মশলার স্বাদের মত আমুদে। প্রয়োজনের নানান রূপে আমাদের মেটাফোর ঘটছে রোজ। গাঢ় হচ্ছো, হচ্ছি আমি।অন্যদিকে যে শিশুটা পাঁচটাকার…

  • ভীতি

    ব্ল্যাঙ্ককলে উড়ে আসা ভীতির মতো জাপটে রেখেছোএকদা ভালোবেসেছিলে –যতোটা বাসলে নিঃশ্বাসও বিষাক্ত হয় …আর আমি আছি এখানেচারকৌনো টেবিলে বেড়ে রালহা জড়ানো ভাতযার শরীর থেকে উড়ে যাচ্ছে উত্তাপবড় বিষাদ নিয়ে আমাকে গিলছে সময়।

  • রেইন রেইন গো এওয়ে

    তোমারে ব্যথায় রেখে আমি একাই হাঁটি। শহর দাঁড়ায় থাকে বৃষ্টি মাথায়। কোথাও হয়তো দূরেই বাচ্চারা চিৎকার করে রেইন রেইন গো এওয়ে! আমি কোথায় যাবো ভেবে তোমারে দুঃখ দেই। শহরের দুই একটা পুরুষ আমারে ধাক্কা মেরে চলে যায়। আমি দাঁড়ায় থাকি। বৃষ্টি মাথায় হাঁটতে হাঁটতে দেখি জারুলের থোকা। জারুলের মতোন তুমিও কি এতোটা বেগুনী হও আমার…

  • পলায়নপর

    পালিয়ে যাবো ভাবিহেমন্তের বৃষ্টি হওয়া রাতেতোমার ঘ্রাণে অন্ধ পথঘাটফুসলাচ্ছে অন্ধকারের গতি কোথায় গিয়ে থামবো ভাবিচারপাশে তোমার শরীর ঘ্রাণহাওয়া জুড়ে দুলতে থাকে কেবলতোমার সেই পুরোনো টি-শার্ট।

  • আলো 

    মাধ্যমিকে ফেল করার পর বাবা বলেছিলেন তোর ভাগ্যে অন্ধকার আছে চলে যাওয়ার দিন তুমি  বললে-তোমার কোনো দোষ নেই আমার ভাগ্যে তুমি নেইসেই থেকে আমি শহরকে তন্ন তন্ন করে ভাগ্য খুঁজি পেয়ে যাইশ্রী তারকেশ্বর ভোলানাথ ব্র্যাকেটে জ্যোতিষ বিদ গ্রহ নক্ষত্র বিশারদকেতিনি বলেন সমস্ত লেখা আছে হাতের মুঠোয় আমি হাত মেলে দেইহাতের তালুতে  বেগোনভিলিয়ার মতো ছেয়ে থাকা রেখা   দেখিয়ে জানতে…

  • সম্ভাবনার হাওয়ায়

    বিশীর্ণ হয়ে আসি শব্দে যতটা পারি            যেনো ভাঙা চালার পাশে নুঁয়েছে ভোরতোমার মুখ উত্তরের হাওয়া,          আকন্ঠ রূপে ডুবে যাওয়া চোখের সাঁতার জানা নেই                 জানি,         সত্যের এপাড়ে প্রবল কবিতা মিথ্যা বলে গেছে শত        ঝুঁকে আছে অন্তরীণ তোমার ভেতর         সারাদিন বাজছে যে সুর তার আরোহণ বেয়ে নেমে আসি  তোমার শরীরে লীন হয়ে আসি, ভাবি তীর্থঙ্কর  চলে যাব,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *