gray top

সেমেট্রি

হাতের শৃঙ্খল খুলে দিলে বাগান বাড়ির দরোজা
করুণ আঙুল কথা রাখতে শিখেছে খুব।
করিডোর থেকে  হেঁটে এলে বিকেল
পৃথিবীর হেরেমে বাস করা সিসিফাসরা দাঁড়ায় বাসের অপেক্ষায়
অফিসের সেমিট্রিতে হাড়গোড় সামলাতে সামলাতে রোগা হৃদপিন্ড  দাঁড়িয়ে থাকো তুমিও
পুরনো বন্ধুর সংগে দেখা হলে জানতে চাও “কেমন আছিস? “
প্রেমিক আঘাত পেয়েছে শুনলে ছুটে যাও
তোমার খবর রাখতে আসেনা কেউ? 
তোমার জন্য অপেক্ষা করেনা বাড়ি? 
কেউ বলেনা তোমার ভেতর ওত পেতে থাকা যন্ত্রণাগুলো আমাকে শোনাবে?
তোমার শুশ্রুষায় হয়না কোনও উচ্চারণ?
সময় আর সম্পর্কের অনাহারে প্রিয় হৃদপিন্ড
তুমি ক্রমশ রোগা হচ্ছ 
ক্ষরণ আর দহন নিয়ে রোজ বাস থেকে
নামছো 
ফিরছো  সংসারের উঠানে
যেখানে তোমার শবে তোমাকে  বুনে রেখেছেন তোমার পূর্বজ।

Similar Posts

  • যে এলোনা

    কে যেনো বলছিলোএখানে আর দাঁড়াবেন নাসন্ধ্যে হয়ে এলো দিদিএবার বাড়ি যান। .একটা নিস্তব্ধ নীরব জীবন নিয়ে বাড়ি ফিরেছিলাম। ধুলোর মতো মিশে গিয়েছিলাম ভীড়ের মধ্যেএকটুকরো ঘরে, চেনা রাস্তার অচেনা মোড়ে।কত লোকই তো হারেআমিও হেরে গিয়েছিলামমানুষ ভেবে চেনা মুখের কাছে। .সেদিন নোনাধরা  দেয়ালের গা ঘেষে পুরনো আমি দাঁড়িয়েছিলাম একটা নতুন পথের সন্ধানে। আমি দাঁড়িয়েছিলাম সমাজ সংস্কারকে অস্বীকার করবার  দৃষ্টতা নিয়েআমি…

  • রূপ

    সে পুরুষতার পেশীর দৃঢ়তা, যেনো কোনও দ্বীপ জাগলো আড়মোড়া ভেঙেযেনো কোনও আলো জলাধারেপানকৌড়ি হয়ে আমি ডুব মারি সে সুন্দরে।সে চোখ তাকিয়েআমার আঙুল সুর তুলে নেয় একতারায়তুমি দেখোনি তাকেতার শরীর তেপান্তরের মাঠআমি সারারাত জেগে বাঁশি বাজাই।

  • জীবন

    দীর্ঘ পথ পাড়ি দেয়া পথিকের মতো লাগছে তাকেসময়ের কড়াল ঝাপ্টায় অবসন্ন আমার কী উচিৎ তার পাশে খানিকক্ষণ বসাআলতো করে তার হাতে হাত রাখা আমি ভাবছিআটপৌঢ়ে শাড়ির মতো দীর্ঘ ক্লান্তিকর ভাবনাঅথচ আমার ভাবা উচিৎস্বচ্ছ জলের মতো টলটলে ভাবনাজঞ্জালহীন নিরেট কোনো ভাবনা আমি এগুচ্ছি গুটিগুটি পায়েপথের উপর শুয়ে থাকা মৃত পাতার শরীরদুঃখ দুঃখ চোখে তাকাচ্ছে আমার দিকেধানক্ষেতের হুল্লোড়ে…

  • চর

    আমিতো চিরকাল পড়ে আছি এই ভ্রুকুটি চরেপাখি উড়ে গেছে, ঝরে গেছে বিবিধ গৃহস্থালীনাচের মুদ্রা ভেঙে গেলে ঢেউয়েসারেঙের চোখ ফিরেছে তার ঘরেপলি হয়ে জমেছি ফসলি ক্ষেতের ধারেশস্যের আলো কড়া নেড়ে জাগাবে জেনেঘুমিয়েছি কৃষকের মনেজাগায়নি সে, স্রোত এসে ভাঙিয়েছে আমারেপ্রয়োজনে তুলেছে জল জনপদের ঝোপঝাড় থেকে উঠে আসা স্বজনআমিতো চিরকালই পড়ে আছি এমন।

  • অন্যমনস্ক পাতারা

    কোথাও যাবোনা, দুজন বসে থাকবো পাতাদের ঝরা শব্দেবিকেলের দিকে হেলে যাবো কিছুটামানুষের পায়ের কান্নায় যে পথ ভিজে ভিজে গেছে সারা দুপুরতার কাছে ,ফিরবো শুনশান নীরবতাকোথাও যাবোনা, শুধু বসে থাকবো দুজনেআরও অনেক দুজনার মধ্যে।

  • মানুষ

    আমার যে বন্ধুটি আত্মহত্যা করেছিলোসে বলতো-কেউ কেউ মানুষ হয়! মানুষগুলো ঘুড়ির মতোসুতো কেটে গেলেই মুখ থুবড়ে পড়ে হারিয়ে যায়ফানুসের মতো উড়ে যায়,ফুরিয়ে যায়! আমার সেই বন্ধুটি সুতো কাটা ঘুড়ির মতো মুখ থুবড়ে পড়েছিলোহারিয়ে গিয়েছিলো,ফানুসের মতো উড়ে গিয়েছিলো, ফুরিয়ে গিয়েছিলো। .সেদিন সবাই আফসোস করতে করতে বলেছিলো আহা! শেষে কিনা নিজেই কেড়ে নিলো নিজের প্রাণকেবল আমিই জেনেছিলাম জীবন কেড়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *