red and black train on rail tracks during daytime

স্টেশন

তুই কখনো আমাকে চাসনি,না চেয়েই আমি পুরোটা তোর।
অথচ সেজুতি জানেনা তার পাবার অহংকারে কেবলই ফাঁকি।
স্টেশনের ক্ষীণ আলোয় চমকে উঠলাম, ভুল দেখছিনা তো!
তুই এসে সহাস্যে জনতে চাইলি “কেমন আছ অরুণদা? “
গলায় ঢেলা পাকানো অন্ধকার ঠেলে কেবল বলতে পারলাম “ভালো “!
একমুহুর্তের জন্য কী পৃথিবীটা এসে থমকে রইলো আমার চারপাশে?
বুকের ভেতর এতো কাছাকাছি থাকিস তুই
অথচ হাতছানির দূরত্বে দাঁড়িয়ে থাকা তোকে মনে হলো আলোকবর্ষ।
তোর কপালের গাঢ় নীল টিপ, চোখে মায়া কাজল আর পরিপাটি শাড়ির আবরণে সুখের ছাপ স্পষ্ট।
আমার সামনে দাঁড়ানো তুই যেনো অন্য এক মানবী!
যাকে আমি কখনো চিনিনি,হয়তোবা জানিওনি কখনো।
আমার ভেতরে লালিত সেই তুই যে আজও বড্ড ছেলেমানুষ!
যে সেজুতিকে ছাপিয়ে দাপিয়ে বেড়াতো আমাকে।
যে অদম্য সাহসে একঘর লোকের সামনে সেজুতিকে বলে বসেছিলো “আমি তোমার বরটাকে বড্ড ভালোবাসি গো “।
আমার ভেতরে লালিত তুই আজও সেই তুই,অবেলায় আমাকে ঘেটে দিয়ে যাওয়া তুই।
তখন তোর বয়স কতোইবা! ষোলো কী সতেরো!
তোর ছেলেমানুষী কত কথার বিহ্বল আবেগ আমাকে নিয়েছে তোর দিকে
অন্যায় জেনেও দুর্নিবার আকর্ষণে এগিয়েছি তোর পথে
গভীর থেকে গভীর মগ্নতায়।
বুকের কোরকে তিলতিল করে সাজিয়েছি ভালোবাসা।
যখন বুঝেছি আর পথ নেই
তখন থেকে আমার মধ্যে অবিরল কাঁচ ভেঙে যাচ্ছে ঝনঝন শব্দে।
নিজেকে আমি সামলে রাখতে পেরেছি খুব
কেবল মনটাকে সামলাতে পারিনি এক রত্তির।
আমার সামনে দাঁড়ানো তোকে ট্রেনটা আবার নিয়ে যাবে বহুদূর
যেমন করে বহুদিন আগে নিয়ে গিয়েছিলো তোর মাথার সিঁদুর!

Similar Posts

  • খাঁচা

    এখানে কোথাও মুক্তি নেইদেহের চুনকামে আবদ্ধ আত্মা বিধ্বস্ত ডানায়এখানে পাখিরাও আত্মহত্যাপ্রবন অধীর কান্নার স্রোতআয়ত চোখে উদগ্রীব অন্ধকার কেড়ে যে যা নিয়ে যায় তা ফিরিয়ে দেয়া কি এতো সহজ! জীবন্ত চিতায়  মুখাগ্নি রোজনীরব নীরবতায় অভিমানের হৈ চৈহাতের রেখায় অনন্ত ক্ষয় জানি এ পৃথবীতেসুখের মিছিল সার্বজনীন নয়। এইখানে বিছায়ে রেখো পাঁজরআমি ফিরিবোদিনশেষের কোলাহলে নিজেরে থুয়েএইখানে, তোমার কাছেওগো আন্ধার…

  • চিন্তার গতিপথ -১

    ভেবেচিন্তে ভালোবাসা হয়না,প্রেম হয়না- এই কথাটাকে আমি পৃথিবীর সমস্ত ধর্ধর্মগ্রন্থকে মানুষ যেভাবে মানে,সত্য বলে জানে,আমিও ঠিক তেমনি মানি। কিন্তু সেই ভালোবাসাকে যদি সম্পর্কে রূপ দিতে চান তবে একশো কোটিবার ভাবুন।ভালো দূর থেকেও বাসা যায়,ভালোবাসার জন্য সম্পর্কের দরকার হয়না।ভালোবেসে একটা সম্পর্ক তৈরী করে তাতে নিজের অপারগতা,ব্যর্থতা,মানুসিক ট্রমার বোঝা চাপিয়ে দিয়ে আরেকটা মানুষের জীবন,মানস,সময় ক্ষতিগ্রস্ত করার আগে…

  • হেম

    আমাকে ভুলে গেছো ভেবেহেমের কপালে চুমু খাওতোমার ঠোঁটের ডগায় উঠে আসে পুরনো ত্বকের স্বাদ, আমিবিশ্রী এক ব্যথায়  ব্যাকুল চেপে ধরোআস্তিনের মতো লেপ্টে থাকে হেমপৌঁছাতে পারেনা গভীরে ।*ভুলে গেছো ভেবে পা বাড়াতেইভূমধ্য সাগর থেকে তোমার দিকে  ধেয়ে আসে শিশিরস্মৃতির নিঃসঙ্গ করিডোরেআরও নিবিষ্ট হয়ে ওঠো হেমের শরীরেকাকে খুঁজো তুমি ওভাবে?আষাঢ়ের মিহি সুতো নিপুণ আর্দ্রতায় তোমাকে নিয়ে আসে…

  • ইবাদত 

    ১আত্মার উন্নতি কামনায় জায়নামাজে বসে নীল বাড়িটার কথা মনে পড়েতসবির দানায় পরম আঙুল মীনা করে তোমার শরীরতেলাওয়াত করি তোমারে সহীহ্ উচ্চারণে।ইবাদতে মশগুলবৈশাখের শেষ দিনগুলো তোমারে পেয়েও পায়না দিদার। গভীর মোরাক্বাবায়ফজরের মোনাজাতে ঝরা শিউলীনীল বাড়িটার রঙ ক্রমশ ধূসর। ২ঘরের দাওয়ায় সে জ্বেলে রেখেছে আলোতার মোনাজাতের হাত খসে পড়ছে কান্নায়অবাক সে তসবির, আমার চোখ কেঁপে যায়আল্লাহ কী করে তুমি…

  • পৃথিবী এবং তুমি

    সেদিন বলছিলে -তুুমি কেবল আমাকে নিয়েই লিখছপৃথিবীটাকে নিয়েও লিখতে পারতে,লিখতে পারতে জানা অজানাকে নিয়ে। আমি স্মিত হেসেছিলামবলা হয়নি –  তোমাকে আবিষ্কার কোরেছি আমি পৃথিবী আবিষ্কারেরও বহুপূর্বে। তখনো তোমার সংগে আমার দ্যাখা হয়নিফলন ভালো হয়নি বলে কিষাণীর পায়ের কাছে  পরে থাকা দুশ্চিন্তাগ্রস্থ দুপুরটার যে বর্ণনা লিখেছিলাম এই এতোদিন পর তা হুবহু মিলে গেছে তোমার সংগে! তোমার  জেগে…

  • অনাথ মগ্নতা

    তোমাকে ভালোবেসে এখানে দাঁড়িয়ে থাকি হতবুদ্ধি বইয়ের পাতার মতো অপেক্ষা করি আঙুলের এই বুঝি এলে কিছু ধুলো আলগোছে সরিয়ে অপেক্ষায়আমাকে আবৃত্তি করে অপ্রকৃতস্থ যৌবন মাথার ভেতর ভীষণ হৈ চৈ লিখে ফেলি শিহরিত রাত, আমাদের সন্তানেদের ঘুমন্ত মুখতাপহীন বুকে শতশত আগ্নেয়গিরির উত্তাপ…. অনন্ত ইথারে অনর্গলতোমাকে ঠিক তেমনই ভালোবাসিযেমন বেসেছি ঝরা জলপাই পাতার লালশহুরে হাওয়ার বিজন অন্ধকার তোমাকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *