floating green leaf plant on person's hand

জীবন

দীর্ঘ পথ পাড়ি দেয়া পথিকের মতো লাগছে তাকে
সময়ের কড়াল ঝাপ্টায় অবসন্ন 
আমার কী উচিৎ তার পাশে খানিকক্ষণ বসা
আলতো করে তার হাতে হাত রাখা

আমি ভাবছি
আটপৌঢ়ে শাড়ির মতো দীর্ঘ ক্লান্তিকর ভাবনা
অথচ আমার ভাবা উচিৎ
স্বচ্ছ জলের মতো টলটলে ভাবনা
জঞ্জালহীন নিরেট কোনো ভাবনা

আমি এগুচ্ছি গুটিগুটি পায়ে
পথের উপর শুয়ে থাকা মৃত পাতার শরীর
দুঃখ দুঃখ চোখে তাকাচ্ছে আমার দিকে
ধানক্ষেতের হুল্লোড়ে সবুজ মুখ ভার করে আছে
আমার কী কোথাও যাওয়া উচিৎ
চেনা চারপাশ আর একঘেয়ে দিন ছেড়ে বহুদুর।

Similar Posts

  • অপ্রেম

    আমাদের মাঝে যে সম্পর্ক তার নাম প্রেম ছিলোনা কখনোছিলোনা শর্ত সাপেক্ষে নুয়ে পড়া মুমূর্ষ কোনো সম্পর্কছিলো অনাবিষ্কৃত পৃথিবীকে আবিষ্কার কোরবার যাত্রা!ছিলো আস্তাকুড়ের ভেতর নিজেকে নতুন কোরে উন্মোচন কোরবার সুখ! যে প্রেম দীর্ঘদিন অপেক্ষায় রেখে কাতর কোরে সে প্রেমকে আর বিশ্বাস করিনা আমি। বিশ্বাস করি সেই তৃষ্ণা যা নিয়ে আসে খুব কাছাকাছি, পাশাপাশি। তাইআমাকে ছুঁতে চেয়ে বাড়িয়ে…

  • সেমেট্রি

    হাতের শৃঙ্খল খুলে দিলে বাগান বাড়ির দরোজাকরুণ আঙুল কথা রাখতে শিখেছে খুব।করিডোর থেকে  হেঁটে এলে বিকেলপৃথিবীর হেরেমে বাস করা সিসিফাসরা দাঁড়ায় বাসের অপেক্ষায়অফিসের সেমিট্রিতে হাড়গোড় সামলাতে সামলাতে রোগা হৃদপিন্ড  দাঁড়িয়ে থাকো তুমিওপুরনো বন্ধুর সংগে দেখা হলে জানতে চাও “কেমন আছিস? “প্রেমিক আঘাত পেয়েছে শুনলে ছুটে যাওতোমার খবর রাখতে আসেনা কেউ? তোমার জন্য অপেক্ষা করেনা বাড়ি? কেউ বলেনা…

  • খাঁচা

    এখানে কোথাও মুক্তি নেইদেহের চুনকামে আবদ্ধ আত্মা বিধ্বস্ত ডানায়এখানে পাখিরাও আত্মহত্যাপ্রবন অধীর কান্নার স্রোতআয়ত চোখে উদগ্রীব অন্ধকার কেড়ে যে যা নিয়ে যায় তা ফিরিয়ে দেয়া কি এতো সহজ! জীবন্ত চিতায়  মুখাগ্নি রোজনীরব নীরবতায় অভিমানের হৈ চৈহাতের রেখায় অনন্ত ক্ষয় জানি এ পৃথবীতেসুখের মিছিল সার্বজনীন নয়। এইখানে বিছায়ে রেখো পাঁজরআমি ফিরিবোদিনশেষের কোলাহলে নিজেরে থুয়েএইখানে, তোমার কাছেওগো আন্ধার…

  • আমার চোখ চোরাবালি

    সভাঘরের এককোণে আপনার সবচেয়ে সুন্দর ছবিটা টানিয়ে আলোচনা হচ্ছেকিছুক্ষণ আগে আপনাকে আবৃত্তি করেছেন একজন সুন্দরী রমণীযার চিবুকে একটি গাঢ় তিল আছেতিলটা সম্ভবত আপনার জীবনের মতো ক্ষুদ্র এবং তার সৌন্দর্য কবিতার মতো বিস্তৃতআপনি শুনতে পাচ্ছেন?ওরা বলছেআপনার কাগজে উড়ে বেড়াতো ঝাক ঝাক সোনালী পাখিশুনেছি আপনার প্রেমিকার কিছু স্বপ্ন ছিলোবেঁচে থাকার দিনে আপনার পায়ের জুতোটা ছেঁড়া ছিলো! উচ্চাংগ…

  • এ শহরের গলিতে গলিতে

    এ শহরের গলিতে গলিতে গোঙায় সদ্যজন্মা প্রেমকর্পোরেট আলিঙ্গনে হোঁচট খায় বুক।তোমাদের রঙচঙা সো কলড অাভিজাত্য ঢেকে দেয় জীবনের সহজ স্বাভাবিক কৈশোরএখানে বিস্মৃতির সীমানায় হা-হুতাশে ভারী হয়ে উঠে বাতাসপাখিদের চোখে বৃষ্টি খুবগাছেরাও অভিমানে ফিরিয়ে রাখে মুখ।তোমাদের কবিতার ভেতর বাসা বাঁধে গুইসাপভালোবাসার হাত গিলে ফেলে নিকেষের শান্ত কুমিরযোগ্যতার সফরে যুগান্তকারী সম্পর্কের জাল, সফলতার নির্মেঘ আকাশশীতলতার বিক্ষোভে প্রতিবাদের…

  • নাকছাবি

    কুপির আলোয় নাকছাবিডার দিকে চাইয়া থাকিরাইত বাড়নের লগে লগে কইলজার ভিত্রে তুমি জিওল মাছের লাহান উছলাওআমারে এমুনতরো এক্লা লাগে ক্যান?বড় পাগল পাগল লাগেবুকের ভিত্রে উছলায় তিন পরাণের গাঙরাইতগুলা রাক্ষসের লাহান আমারে খায়া ফালাইতে চায়!আন্ধারের লগে কথা কইতে কইতেতুমার কিচ্ছা হুনাইতে হুনাইতেআমি খালি উতলা হইআসমানের কাঁন্দনের লগে আমিও কাঁন্দিনিজেরে নিজেই কই-আমার একখান চাওয়া আছিলো, হুনবা?একটা জীবন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *