time lapse photography of star

আমন্ত্রণ

রাতের মলাটে একা হয়ে যাচ্ছো তুমি
তোমাকে কুড়িয়ে নিচ্ছে গভীর অন্ধকার।

এমনই কোনো এক রাতে
ব্রেইলের অক্ষরে জানিয়েছ আমন্ত্রণ-
রেস্ট হাউজের অর্বাচীন দুটো রাত
গারো চু’এর নেশাতুর ঢোক 
নির্বিবাদ আঙুল,চুল,চিবুক, মন
ডুব  সৃষ্টিতত্ত্বের গভীরে
কুড়িয়ে নেবো তোমার সবটুকু নরম

তখন হয়তো  পাহাড়ের অহংকারী অন্ধকার ভেদ করে জানালার কাঁচে ঝাড় লন্ঠনের ক্ষীণ আলো
কুয়াশার হিম ছুঁতে চাইবে খুব
আমরা ভুলে যাবো সব, ডুবে যাবো খুব
প্রমত্ত অভিষবণে!

জীবনের শ্রেষ্ঠ চুমু খাবার জন্য বেছে নেবো
সেই প্রাচীন চার্চকে 
যেহেতু চুমুতে কোনো পাপ নেই, ছিলোনা কখনো
সে আরও কয়েক’শ বছর দাঁড়িয়ে রবে পৃথিবীর শ্রেষ্ঠ চুম্বনের সাক্ষী হয়ে!

সারি সারি রেইন্ট্রির ছায়ায় 
নীল জলের পাতায়
আমি তোমাকে উপহার দেবো শ্রেষ্ঠতর অনাদি সময়।

তোমার সেই আমন্ত্রণ আজও তোলা আছে
এবার একটা সকাল চাই!
যুদ্ধজয়ী সৈনিকের হাসির মতো সুন্দর সকাল!

দীর্ঘ ভ্রমণের শ্রান্তি চোখে নিয়ে রাতটা এখনও ঘুমিয়ে আছে। 
কেবল হেঁটেছি কিছুটা সন্ধ্যা!
রাতটুকু অতিক্রম করতে পারলেই নিজেকে পৌছে দেবো তোমার ঠিকানায়!

Similar Posts

  • এ শহরের গলিতে গলিতে

    এ শহরের গলিতে গলিতে গোঙায় সদ্যজন্মা প্রেমকর্পোরেট আলিঙ্গনে হোঁচট খায় বুক।তোমাদের রঙচঙা সো কলড অাভিজাত্য ঢেকে দেয় জীবনের সহজ স্বাভাবিক কৈশোরএখানে বিস্মৃতির সীমানায় হা-হুতাশে ভারী হয়ে উঠে বাতাসপাখিদের চোখে বৃষ্টি খুবগাছেরাও অভিমানে ফিরিয়ে রাখে মুখ।তোমাদের কবিতার ভেতর বাসা বাঁধে গুইসাপভালোবাসার হাত গিলে ফেলে নিকেষের শান্ত কুমিরযোগ্যতার সফরে যুগান্তকারী সম্পর্কের জাল, সফলতার নির্মেঘ আকাশশীতলতার বিক্ষোভে প্রতিবাদের…

  • অর্কিডের ঠোঁট

    যে ছায়া তুমি পুতে দিয়েছো অন্য কারও বুকেধরো, কোনো একদিন সে আর বাড়ি ফিরলোনা।তুমি খুঁজতে লাগলে ব্লেড, স্লীপিং পিল, উচু কোনও দালান।জেনো, এমন অনেকদিন আমারও গ্যাছে জেনো,বহুদিন আমি ফিরিনিএকাই হেঁটেছি ফুটপাত অন্ধকারের গতিবুুকের ভেতর ভেঙেচুুড়ে ঘরবাড়িঅভিমানে নিলাম ডেকে একান্ত শহরভিড়ের পায়ে পায়ে চলে গিয়েছে কোথায়, কে জানে!এভাবেই এক একটা দিন গ্যাছেতোমাকে মুছে ফেলেছেঘড়ির কাঁটার সূ্ক্ষ্ম…

  • আমার চোখ চোরাবালি

    সভাঘরের এককোণে আপনার সবচেয়ে সুন্দর ছবিটা টানিয়ে আলোচনা হচ্ছেকিছুক্ষণ আগে আপনাকে আবৃত্তি করেছেন একজন সুন্দরী রমণীযার চিবুকে একটি গাঢ় তিল আছেতিলটা সম্ভবত আপনার জীবনের মতো ক্ষুদ্র এবং তার সৌন্দর্য কবিতার মতো বিস্তৃতআপনি শুনতে পাচ্ছেন?ওরা বলছেআপনার কাগজে উড়ে বেড়াতো ঝাক ঝাক সোনালী পাখিশুনেছি আপনার প্রেমিকার কিছু স্বপ্ন ছিলোবেঁচে থাকার দিনে আপনার পায়ের জুতোটা ছেঁড়া ছিলো! উচ্চাংগ…

  • অনাথ মগ্নতা

    তোমাকে ভালোবেসে এখানে দাঁড়িয়ে থাকি হতবুদ্ধি বইয়ের পাতার মতো অপেক্ষা করি আঙুলের এই বুঝি এলে কিছু ধুলো আলগোছে সরিয়ে অপেক্ষায়আমাকে আবৃত্তি করে অপ্রকৃতস্থ যৌবন মাথার ভেতর ভীষণ হৈ চৈ লিখে ফেলি শিহরিত রাত, আমাদের সন্তানেদের ঘুমন্ত মুখতাপহীন বুকে শতশত আগ্নেয়গিরির উত্তাপ…. অনন্ত ইথারে অনর্গলতোমাকে ঠিক তেমনই ভালোবাসিযেমন বেসেছি ঝরা জলপাই পাতার লালশহুরে হাওয়ার বিজন অন্ধকার তোমাকে…

  • তোমাকে লিখতে চেয়ে -৩

    ফিরতে ফিরতে ফেরা হয়নি এমন না ফেরা আমার অনেক আছে। গাছের ছায়ায়, পাতার আড়ালে, তোমার হাসির মিথ্যা সম্ভাষণে। সেইসব না ফেরা এখন স্তুপ হয়ে ভয় দেখায়।যে ঢেউগুলো ছিলো সেগুলো গত হবার পরে এই নিস্তব্ধতার সাথে যেটুকু বন্ধুত্ব সেটুকুই এখন অস্তিত্ব। তৃষ্ণার পাশে শূন্য পিপির মতো পরে থাকা! এখন দুপুর গড়ালে একটা টানা বারান্দা, দূরে ছাতিম…

  • যাপিত অক্ষরমালা

    চিঠির পৃষ্ঠা থেকে ক্রমশ ঝুলে পড়েছে অক্ষরমালাযেনো এরচেয়ে সহজ গন্তব্য নেইনাবছে দুপুর অতৃপ্তির কোষাগারকোথাও সূর্য শকুনের ডানার কাছাকাছিকোথাও চাঁদ বনের উচু গাছের মিত্রএতো উচ্চতাপ্রিয় ধারণায় আমি নিম্নগামী বিন্দুছিটকে গেছি বৃত্তের বর্তূল ঘূর্ণনেআমি প্রেমিকপ্রেমের তরল থেকে জীবন নিংড়ে নিতে ভুল করে গলে গেছি সাবানের ফেনায়উঠে গেছিস তুই যেনো পূণ্য হলো স্নানবুঝি কবিতা ছলে তোর হাত ধরতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *