peacock feather in close up photography

তোমার রাধা

আদ্যোপান্ত প্রেম আমাকে নিগুঢ় করে।
তোমার সাড়াহীন শব্দরাজির বলয়ে
আমি নতজানু রাধা
বাঁশির বিষ ধারণ করে বুকে
শস্যের তলায় গোঙানো সবুজ আর
পত্রালীর অর্কেস্ট্রায়
চোখ নিভিয়েছি জলে

বালির দেশে হারিয়ে আসা তোমার হেটের মতো হারিয়ে যাবো-
মৃত্যুর ডাকবাক্সে

প্রেমিক জলের আবর্তে প্রলম্বিত অপেক্ষায়

আমি রাধা
তোমার রাধা
বুকের আর্গল খুলে আমাকে সমাহিত করো প্রিয়।

Similar Posts

  • অন্তর্গত মসনদে

    যেনো নাচছি সকল মুদ্রায়সঠিক আর ভুলের চর্চায় ঘন উস্তাদজীদের ভীড়ে কেবল একটা হাততালির প্রত্যাশায়জন্মের কাছে জিম্মি হয়ে নাচছি পর্ণ কুটির ধারের পথের মতো কাঙাল এ প্রত্যাশাএ প্রত্যাশা তৃষ্ণার্ত উটের কুব্জের মতো বেঢপ নাচতে নাচতেমনোরঞ্জনের এ আসরে ব্যর্থ ভাঁড় আমিদাঁড়ায় রয়েছিদরোজার বাইরে

  • তুমি ছিলেনা,ছায়া ছিল ঘরে

    তুমি ছিলেনা—তবু জানালার পর্দায়বাতাস হয়ে দুলছিলোতোমার ফেলে যাওয়া নিঃশ্বাস। ব্যতিব্যস্ত দুপুরেবিছানায়গড়াগড়ি খাচ্ছিলোএলিয়ে পড়া রোদের মতোতোমার না থাকা। আমি জানি, তুমি ছিলে না—তবু দরজার গায়ে হঠাৎ এক ঝলক তোমারযেমন কবিতার মধ্যে হঠাৎ ঢুকে পড়ে একটা দুটো ভুল শব্দ—যাকে আর তুলে নেয়া যায় না। তুমি চলে গেলে-তোমার গলার আওয়াজ পড়ে রইলোআমার থালা-বাসনের ফাঁকে ফাঁকেনীভু স্বরে। আমার চায়ের…

  • স্বপ্ন

    তোমার ভাঙনের ভেতর দাঁড় বাওয়ার শব্দ শুনিউচাটন শালুকে আটকে থাকে মনকতগুলো শীতওয়ারী ভাবনায় দান দেই ভুলচালের হেরফেরে ঘুরছে যে সংশয়ে সেখানে জমে জমে ফসিল হয়ে গেছি আমি একটা শীত পার করে এসে দেখি অন্য শীতআর্দ্রতাহীন চামড়ার মত ফাটল ধরেছে মনেচড়চড় করে ওঠে তোমার ভাঙনের ভেতর বটচারা হবার স্বপ্ন দেখিআমার স্বপ্নে ভাঙন ভেঙে পড়ে অযথা। তোমার…

  • চর

    আমিতো চিরকাল পড়ে আছি এই ভ্রুকুটি চরেপাখি উড়ে গেছে, ঝরে গেছে বিবিধ গৃহস্থালীনাচের মুদ্রা ভেঙে গেলে ঢেউয়েসারেঙের চোখ ফিরেছে তার ঘরেপলি হয়ে জমেছি ফসলি ক্ষেতের ধারেশস্যের আলো কড়া নেড়ে জাগাবে জেনেঘুমিয়েছি কৃষকের মনেজাগায়নি সে, স্রোত এসে ভাঙিয়েছে আমারেপ্রয়োজনে তুলেছে জল জনপদের ঝোপঝাড় থেকে উঠে আসা স্বজনআমিতো চিরকালই পড়ে আছি এমন।

  • শাস্তি

    ফুল, তুমি আমার নিজস্বনির্জন ভঙ্গিমাহাওয়ার কাছ থেকে পাওয়া নিঃশ্বাসের ভাগ।জারুলের দিনে বৃষ্টির কবিতা শোনাতে আসা প্রাচীন অক্ষরতোমাকে বোঝাতে পারেনিতুমি সেই বালক বয়েসযেখানে বিকেলবেলা নোঙ্গর করে ঢেউফুল, আমাকে তোমার কাছে রেখে এসে এখন কামনা করছিস্ব-কামের অপরাধে তাই বুঝি তিনি দন্ড দিলেদূরেই থাকলে তুমিআমি শিকারীর ফসকে যাওয়া নিশানা হয়ে ঢুকে যাই আরও গাঢ় বনে।

  • প্রতিচ্ছবির হিম

    ঠোঁটের তুরুপে সাজানো শব্দগুলো পরিব্রাজক অভিমান নয়, ভালোবাসার কোরাস।মন নদীর ছোট্ট ছোট্ট ঢেউ,পরিত্যক্ত বন্দরে নোঙ্গর করা জাহাজ।বুকের সিঁড়ি ভাঙা মন্থর পা,ভালোবাসা- মরে যাওয়া ঘাসের ফিরে পাওয়া আর্দ্রতা,গাঢ় সবুজ।আস্তাকুড়ে কুুঁচকানো জীবন।পান্ডুলিপির হারানো পাতার মতো অসমাপ্ত পাঠ,ধু ধু বালিয়াড়ি।আয়নায় প্রতিচ্ছবির হিম, ধীর মেঘেদের দল। পাতার ফাঁকে চুঁয়ে পড়া রাত, ঝুলে থাকে বিষাদগ্রস্ত বাদুড়।উদগ্রীব জ্যোছনার ভিস্যুুভিয়াস দহন।মৃত নদীর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *