peacock feather in close up photography

তোমার রাধা

আদ্যোপান্ত প্রেম আমাকে নিগুঢ় করে।
তোমার সাড়াহীন শব্দরাজির বলয়ে
আমি নতজানু রাধা
বাঁশির বিষ ধারণ করে বুকে
শস্যের তলায় গোঙানো সবুজ আর
পত্রালীর অর্কেস্ট্রায়
চোখ নিভিয়েছি জলে

বালির দেশে হারিয়ে আসা তোমার হেটের মতো হারিয়ে যাবো-
মৃত্যুর ডাকবাক্সে

প্রেমিক জলের আবর্তে প্রলম্বিত অপেক্ষায়

আমি রাধা
তোমার রাধা
বুকের আর্গল খুলে আমাকে সমাহিত করো প্রিয়।

Similar Posts

  • হৃদয়চিত্র

    চারপাশে কাচের দেয়াল তুলে দিয়ে স্বস্তিতে থাকতে চেয়েছিনিজেকে বন্দী করতে করতে একবিন্দু হয়ে গেছিটের পাইনি..জ্বরের ঘোরে একটা হাত খুঁজতে গিয়েপাশের ঘর থেকে ভেসে এসেছে মর্গের শীতলতারাস্তা পার হওয়া শিখবার আগেই আঙ্গুল থেকে মুছে গেছে নির্ভার হাতের ছাপএখন পাশে থাকা গল্পগুলো কেবল বলয়বিকেলের মৃত শরীরে ফেরে রাত পুরনো প্রবাদেঅন্ধকারের সময়সীমা পেরোলেই ভোরথিয়েটার পাড়ার মগ্ন মঞ্চের মতো মহড়ায়…

  • দক্ষিণ জানালা

    একটি শীতকালীন সন্ধ্যায় তুমি আমারবাড়িতে এলেতোমাকে বলা যেতে পারতোফায়ার প্লেসের অপ্রয়োজনীয়তাসম্পর্কে বিবিধ এবংরেড ওয়াইন অথবা ব্ল্যাক লেভেল এরমোহে ভিজিয়ে নেয়া যেতো ঠোঁট । যদিও মদে আমার তেমন নেশা হয়নাচুমু খেলেই আমি মাতাল হয়ে যাই ভয়াবহ ঘোরে মেঘ হয়ে ভাসতে থাকা এক টুকরো পৃথিবীতে পালক হয়ে যাই। যদিও তোমার  না আসার অজুহাত অনেকপথে পথে পসরা সাজিয়ে…

  • আরেক জন্ম

    একটা জীবন আমারও ছিলো, তোমাদের বুকের ভেতর কতো জন্মে গত।আমার বসন্তের শরীর, এক ঢোঁক অন্ধকারে নিভে জ্বলে জলে গ্যালো।একটা জন্ম আমারও ছিলো, তোমার বুকের ভেতরমাফলারে ফসিল হয়ে থাকা ওমে গ্রীষ্মকালীন খড়ার গল্পেবন্দর ছেড়ে গেলে জাহাজ, বহুকাল ঘড়ির কাঁটায় অনাহারি সময়ে।তোমার মৃত্যুর পর ভাঁজ করে রাখি আঙুলপ্রেমমূলতপ্রত্নতত্ত্বীয় হাহাকারজ্বলতে থাকা মোম এর নিঃশেষ হবার গান।ঠোঁটের ভেতর সমস্ত…

  • আমার চোখ চোরাবালি

    সভাঘরের এককোণে আপনার সবচেয়ে সুন্দর ছবিটা টানিয়ে আলোচনা হচ্ছেকিছুক্ষণ আগে আপনাকে আবৃত্তি করেছেন একজন সুন্দরী রমণীযার চিবুকে একটি গাঢ় তিল আছেতিলটা সম্ভবত আপনার জীবনের মতো ক্ষুদ্র এবং তার সৌন্দর্য কবিতার মতো বিস্তৃতআপনি শুনতে পাচ্ছেন?ওরা বলছেআপনার কাগজে উড়ে বেড়াতো ঝাক ঝাক সোনালী পাখিশুনেছি আপনার প্রেমিকার কিছু স্বপ্ন ছিলোবেঁচে থাকার দিনে আপনার পায়ের জুতোটা ছেঁড়া ছিলো! উচ্চাংগ…

  • শহর

    এ শহরের গলিতে গলিতে গোঙায় সদ্যজন্মা প্রেমকর্পোরেট আলিঙ্গনে হোঁচট খায় বুক।তোমাদের রঙচঙা সো কলড অাভিজাত্য ঢেকে দেয় জীবনের সহজ স্বাভাবিক কৈশোরএখানে বিস্মৃতির সীমানায় হা-হুতাশে ভারী হয়ে উঠে বাতাসপাখিদের চোখে বৃষ্টি খুবগাছেরাও অভিমানে ফিরিয়ে রাখে মুখ।তোমাদের কবিতার ভেতর বাসা বাঁধে গুইসাপভালোবাসার হাত গিলে ফেলে নিকেষের শান্ত কুমিরযোগ্যতার সফরে যুগান্তকারী সম্পর্কের জাল, সফলতার নির্মেঘ আকাশশীতলতার বিক্ষোভে প্রতিবাদের…

  • হেমন্ত

    সেবার হেমন্তের শেষে কথা ছিল মুখোমুখি হবারকোথা হতে আসা এক অবিরাম অনর্গল দূরত্ব আমাকে নিয়ে গেলোতোমার কাছ থেকে দূর বহুদূর। চিরটাকালই ভীষণ নীরব তুমিসবার মতো আমিও করেছি তার ভুল অনুবাদ। তারপর! তারপর কেটে গ্যাছে বহুকালঅনেকগুলো শ্রাবণ পেরিয়ে আমি শিখেছিভালোবাসা কেবল প্রেমিক কিংবা প্রেমিকা নামক সম্পর্কের নাম নয়পৃথিবীর সকল মানুষের সংগে মানুষের অদৃশ্য সম্পর্কেরও নাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *